আগস্টে অষ্ট্রেলিয়ার মাঠে টেষ্ট সিরিজে মাঠে নামে বাংলাদেশ দল। সেবার ২৩ বছর পর অষ্ট্রেলিয়ায় গিয়ে অষ্ট্রেলিয়াকে হারিয়ে আসে বাংলাদেশ দল।
এক মাস পর এবার অষ্ট্রেলিয়ার মাঠে অডিয়াই সিরিজ খেলবে বাংলাদেশ দল। অষ্ট্রেলিয়ার মাঠ ব্রিসবেনে আগামীকাল হবে সিরিজের প্রথম ম্যাচ।
যদিও টেষ্ট সিরিজে বাংলাদেশ জাতীয় দল গেলেও এবার নারীরা মাঠে নামবে অডিয়াই সিরিজের জন্য। প্রথমবারের মত অষ্ট্রেলিয়ার মাঠে অডিয়াই খেলার সৌভাগ্য অর্জন করলো বাংলাদেশ দল।
পুরুষদের ক্রিকেটে বাংলাদেশ অষ্ট্রেলিয়ার ব্যাবধান রয়েছে, তবে নারীদের ক্রিকেটে সেটা আরো বড়।
আর সেটা অষ্ট্রেলিয়ার মাঠে হলে চ্যালেঞ্জটা বেড়ে যায় বেশ। আগামীকাল তাই অন্যতম চ্যালেঞ্জিং লড়াই এর সামনেই থাকবে জ্যোতি বাহিনী।
অষ্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে অবশ্য কুইন্সল্যান্ড নারীদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ জাতীয় দল। তবে সেখানে ৩৬ অভারের ম্যাচে ৭২ রানে হারতে হয় টাইগ্রেসদের। শুরুতে ব্যাট করে কুইন্সল্যান্ড করে ২৬৬ রান।
৩৬ অভার শেষে বাংলাদেশ সেখানে করতে পারে ১৯৬ রান৷ তবে বড় ব্যাবধানে হারলেও শারমিন, মুস্তারিদের ইনিংস প্রাপ্তি হয়ে থাকবে বাংলাদেশের।
এর আগে বিশ্বকাপে একাধিকবার অষ্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের নারীরা। সেখানে অষ্ট্রেলিয়াই বারবার বাংলাদেশকে সাবলীলভাবে পরাস্ত করে৷ তবে অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে চমক দিতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে পুরুষদের ক্রিকেট। ২০০৩ সালে এর চেয়েও বড় ব্যাবধান ছিল বাংলাদেশ অষ্ট্রেলিয়া পুরুষ ক্রিকেটে, তবে সেবার আশরাফুল লেখেন ইতিহাস। এমনকি আগস্টেও টেষ্টে অষ্ট্রেলিয়াকে হারানোর কথা ভাবা অসম্ভবই ছিল৷
কিন্ত সেখানেও জয় পায় বাংলাদেশ। ছেলেদের থেকে অনুপ্রেরণা নিয়েই অজি বধের মিশনে নামবে বাংলাদেশ নারী দল।
অপরদিকে বাংলাদেশের সাথে ম্যাচের আগে অজি নারীরা ফুরফুরেই থাকবেন। ঘরের মাঠে শেষ অডিয়াই সিরিজে উইন্ডিজকে ৩-০ ব্যাবধানে হারায় অষ্ট্রেলিয়া দল।
৩ ম্যাচেই অজিরা পায় বড় দল। এবার সে ধারাটা বাংলাদেশের সাথেও বজায় রাখতে চাইবে বেথ মুনি, এলিসা পেরিরা। মাঠের ক্রিকেটে বাংলাদেশকে হারিয়ে সহজ জয়ই আনতে চাইবে কয়েকবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দুই দলের লড়াই দেখা যাবে আগামীকাল। ব্রিসবেনে বাংলাদেশ সময় ৯.৫০ মিনিটে নামবে দুই দল।
এবার দেখা যাক, সুযোগ পেয়ে কাজে লাগাতে পারে কিনা বাংলাদেশ দল। নাকি নিজেদের স্বাভাবিক খেলা খেলে বাংলাদেশকে সহজেই হারিয়ে দেয় টিম অষ্ট্রেলিয়া।




