Homeফুটবলমেসির পাশে রোনালদো, বাবার মৃত্যু থেকে আন্তজার্তিক বিদায় সবখানেই দিলেন বার্তা!

মেসির পাশে রোনালদো, বাবার মৃত্যু থেকে আন্তজার্তিক বিদায় সবখানেই দিলেন বার্তা!

- Advertisement -spot_img

কথায় আছে রাইভাল নট এনেমি, অর্থ্যাৎ তোমার প্রতিদ্বন্দ্বী তোমার শত্রু নয়। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মাঝে দেড় দশক ধরে আছে রাইভালারি।

মাঠ ও মাঠের বাইরে এ নিয়ে আছে অনেক আলোচনা, সমালোচনা তর্ক ও বিতর্ক। কিন্ত ফুটবল মাঠে দুজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যত আলোচনা, মাঠের বাইরে একে অপরের প্রতি সম্মানও ততটাই স্পষ্ট।

এবার মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের মুহূর্তেও সেই সম্মানেরই আরেকটি দৃষ্টান্ত দেখালেন পর্তুগিজ মহাতারকা।

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অধ্যায় শেষ করলেন লিও মেসি। আর্জেন্টিনা থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্বই আবেগতারিত মেসির এই বিদায়ের দিনে, বিশ্বের সব বড় বড় ফুটবলার, কোচ বা ক্লাব থেকে এসেছে বার্তা।

সেই তালিকা থেকে বাদ যাননি ক্রিশ্চিয়ানো রোনালদোও। দীর্ঘ ক্যারিয়ারে মেসি ফুটবলকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তার স্বীকৃতিও যেন উঠে এসেছে রোনালদোর এই বার্তায়।

রোনালদোর এই বার্তায় ছিল প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অনেক বেশি সম্মান আর আবেগ। মেসিকে ‘লিও’ বলে সম্বোধন করে তিনি বলেন, “বছরের পর বছর দেশের জার্সি গায়ে লড়াই করে আর্জেন্টিনার জন্য যে ইতিহাস মেসি তৈরি করেছেন, তা চিরকাল অমলিন থাকবে।” মেসির অর্জন ও দেশের জন্য তার অবদানকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখেন বলেও জানান রোনালদো।

শেষদিকে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে মেসিকে জড়িয়ে ধরার প্রতীকী বার্তাও দেন তিনি। মাঠে বছরের পর বছর একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেও, এমন মুহূর্তে রোনালদোর কথায় স্পষ্ট হয়ে উঠেছে মেসির প্রতি তার গভীর শ্রদ্ধা।

তবে এবারই প্রথম নয়, কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়েছেন রোনালদো। এর আগেও মেসির ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে তাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছিলেন সিআরসেভেন।
মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন রোনালদো।

ফুটবলের বাইরে একজন মানুষ হিসেবে মেসির সেই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছিলেন তিনি। সেই বার্তাতেও ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই তারকার মানবিক সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছিল।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে থাকাকালীন মেসি ও রোনালদোর মাঝে গড়ে উঠে দ্বৈরথ। সময়ের দুই সেরা তারকার থাকে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। ফুটবল অঙ্গনে সেই লড়াই এর মাত্রা কিছুটা কমলেও এখনও সেটা অম্লান হয়নি। সময় বদলেছে, ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছেছেন দুজনই।

কিন্তু তাদের মধ্যকার পারস্পরিক সম্মানটা যেন এখনও একই রকম আছে। আর যে কারণে মেসির এই বিদায়ের দিনেও তার পাশে রোনালদো, নিজের বার্তা যেন মহান করে তুললেন মেসিকেই। সময়ের দুই সেরার এই সম্পর্কই যেন ফুটিয়ে তোলে ফুটবলের আসল সৌন্দর্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here