Homeক্রিকেটএবার এশিয়ান ওয়ারিয়র্স দলে ডাক পেলেন মাহমুদউল্লাহ, রুবেল ও ইমরুল কায়েস!

এবার এশিয়ান ওয়ারিয়র্স দলে ডাক পেলেন মাহমুদউল্লাহ, রুবেল ও ইমরুল কায়েস!

- Advertisement -spot_img

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করা মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও ইমরুল কায়েসকে নিয়ে এশিয়ান ওয়ারিয়র্স দল গঠন করা হয়েছে।

দলটির নেতৃত্বে থাকবেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের মতো সাবেক তারকাদের টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞ ক্রিকেটাররা।

এশিয়ান ওয়ারিয়র্সের হয়ে বাংলাদেশের এই তিন ক্রিকেটারের পাশাপাশি খেলবেন পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটাররা।

দলটিতে রয়েছেন উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, দিলহারা লোকুগে, নিশালা গামাগের মতো সাবেক ক্রিকেটার তাছাড়া লাহিরু থিরিমান্নে, মোহাম্মদ ইমরান খান, সুরাজ কুমার ও অভিনন্দন মিঠুন।তাছাড়া সামিউল্লাহ শিনওয়ারি, শোয়েব মাকসুদ, গুরুকিরাত সিং মান, ইফতিখার আহমেদ ও রাহুল শর্মার মতো ক্রিকেটাররাও আছেন দলে।

এশিয়ার সাবেক তারকাদের নিয়ে গড়া এই দলকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকা স্বাভাবিক, সাথে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারেন মাহমুদউল্লাহ, রুবেল ও ইমরুল।

জাতীয় দলের জার্সিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই তিন ক্রিকেটারকে আবারও একসঙ্গে মাঠে দেখার সুযোগ তৈরি হয়েছে বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়ন দলের হয়ে।এরপরও আবারও সুযোগ হতে যাচ্ছে শিঘ্রই।

টুর্নামেন্টে এশিয়ান ওয়ারিয়র্সের পাশাপাশি অংশ নেবে ইউরোপ চ্যাম্পিয়নস, আফ্রিকা লায়ন্স ও নর্থ আমেরিকা ঈগলস।

চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি। নর্থ আমেরিকার হয়ে খেলবেন ডোয়াইন স্মিথ, চ্যাডউইক ওয়ালটন, জ্যাসকারান মালহোত্রা, রামিজ কর্নওয়াল ও কেসারিক উইলিয়ামসের মতো ক্রিকেটাররা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here