ব্যাথায় কাতরাতে কাতরাতে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়লেন এমিলিয়ানো মার্টিনেজ। নেওয়া হলো সরাসরি হাসপাতালে।
চেলসি ও এভারটনের ম্যাচে ভয়াবহ সংঘর্ষে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো তাকে। এভারটনের জারাড ব্রান্থওয়েটের সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষের পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে দ্রুত ছুটে আসেন চিকিৎসকেরা। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় দুজনকে। একপর্যায়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় মার্টিনেজকে। তাঁর পরিবর্তে নামেন মাইক পেন্ডার্স। প্রিয় গোলরক্ষকের এমন দৃশ্য সমর্থকদের জন্য ছিল ভীষণ উদ্বেগের। তবে মার্টিনেজের চোটের প্রকৃত অবস্থা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক হালনাগাদের জন্য।
কিছুদিন পরই আর্জেন্টিনার ম্যাচ,তার আগে ফিরতে পারেন কিনা সেটিই এখন দেখার বিষয়।




