Homeক্রিকেটসৌম্যকে বাদ দেওয়ার দাবি, এত সুযোগ পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কায়েস!

সৌম্যকে বাদ দেওয়ার দাবি, এত সুযোগ পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কায়েস!

- Advertisement -spot_img

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরুল কায়েস এক পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন,

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্রিকেট বোর্ডের উচিত যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সেরা একাদশ নির্বাচন করা।

ক্রিকেট একটি গোটা জাতির প্রতিনিধিত্ব করে। তাই জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগের বশবর্তী হওয়া কিংবা পক্ষপাতিত্বের কোনো জায়গা থাকা উচিত নয়।”
এই পোস্ট কাকে ইঙ্গিত করে লিখেছেন ইমরুল তা নিশ্চিত বলা না গেলেও, সৌম্যের ক্ষেত্রে কিছুটা হলেও কানেক্ট করা যায়।

গত ৬ ইনিংসে একবারই মাত্র দুই অঙ্কের কোটায় পৌছাতে পেরেছেন তিনি।

আগের ম্যাচে জিম্বাবুয়ের সাথে খারাপ খেলার পর আজ দায়িত্বহীন ব্যাটিংয়ে দলকে ফেলেছেন বিপদে,ফিরেছেন গোল্ডেন ডাকে।

এমনকি কয়েক মাস আগে ৬৯ রানের ইনিংসের পরও দুই অঙ্ক ছুতে পারেননি তার পরের ইনিংসেই।

এই ৬ ইনিংসের ৪ টাই সৌম্য খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। পেস বলে সৌম্য ভালো বলে সুনাম আছে, বিশেষ করে পেস ও বাউন্সি কন্ডিশনে।

সেই পেসের বিপক্ষে হিমশিম খাচ্ছেন সৌম্য, মুজারবানি বা এনগ্রাভারা তাকে আউট করছেন বলে কয়ে। শুরুতে নামলে সৌম্য হয়ে যাচ্ছেন তাই ফ্রি উইকেট।

অবহেলিত বলে অনেক ভক্ত চিৎকার করলেও শেষ ১৩ ইনিংসে মাত্র দুইবার ৫০ উর্দ্ধ রান করেন সৌম্য সরকার।

তবে এর মাঝে ৮ বার সৌম্য ফিরেন ১০ এর নিচে রান করে, অর্থ্যাৎ সিঙ্গেল ডিজিটে ফিরে। রানক্ষরা এতটাই যে, শেষ ১২ ইনিংসে সৌম্যের গড়টা নিম্নমুখী অনেক। তবুও সমালোচনা দূরে থাক, উলটো অনেকেই মনে করছেন সৌম্যই সেরা সমাধান।

অনেকে সৌম্যকে এগিয়ে রাখেন সাইফ হাসানের থেকে। উলটো সাইফকে নিয়ে ট্রল ও সৌম্যকে বৈষম্যের কথাই আছে।

তবে শেষ দুইজনের পারফর্মেঞ্চের গ্রাফ করলে পার্থক্য পাওয়ার সম্ভাবনা নেই। শেষ ১২ ম্যাচে দুইজনের দুই অর্ধশতক। উলটো সিঙ্গেল ডিজিট রানে সাইফ আগানো সোম্য থেকে। আজও করেছেন ৪০ এর বেশি রান।

এমনকি ঘরোয়া লীগের পরিসংখ্যানও সৌম্যের পক্ষে কথা বলছেনা। গত বছর বিপিএল থেকে টেষ্ট আসর, কোথাও ভালো রান করছেননা সৌম্য।

১১ বছর ধরে দলের সাথে থেকেও সৌম্যের এমন পারফর্মেঞ্চ হতাশার চেয়েও যেন বেশি কিছু। বারবার তার উপর আস্থা রাখলেও সেটাকে মোটেও বাস্তবায়ন করতে পারছেননা এই ব্যাটার।

ধারাবাহিকভাবে বড় রান করতে তো পারছেনইনা, উলটো শুরুর সুইং সামলাতেও খাচ্ছেন হাবি। এমনটা হলে জাতীয় দল থেকে বাদ পড়া সময়ের ব্যাপারই হবে সৌম্যের জন্য।

এই মুহুর্তে সৌম্যকে জাতীয় দলে রাখার কোনো যুক্তিসঙ্গত কারনই নেই।

কেননা তার বাউন্স ও সুইংএ যে স্ট্রাগল দেখা যাচ্ছে, তাতে বাউন্সি কন্ডিশনে সৌম্যকে দরকার এই যুক্তি আগামী দিনে হবেনা গ্রহণযোগ্য।
তাই আপাতত এই ফরম্যাট থেকে সৌম্যকে বিদায় করাই সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here