Homeফুটবল৩০ বিশ্বকাপ পর্যন্ত করলেন চুক্তি লিওনেল স্কালোনি।

৩০ বিশ্বকাপ পর্যন্ত করলেন চুক্তি লিওনেল স্কালোনি।

- Advertisement -spot_img

লিওনেল মেসি বিদায় নিয়েছেন বিশ্বকাপের পর। মাঠের রাজা বিদায়ে ভেঙে পড়েছিল আর্জেন্টাইন ভক্তরা। তবে এর সাথে শঙ্কা ছিল আরো একটা।

মাঠের রাজার সাথে যে মাঠের বাইরের রাজারও বিদায়ের উঠেছিল গুঞ্জন। আর সেখানেই যেন গভীর সংকটের সামনে পড়তে পারত আর্জেন্টিনা দল।

তবে সেই সংকট কেটেছে৷ এবার নতুন চ্যালেঞ্জ নিয়েছেন আর্জেন্টিনার ডাগআউটের নেতা।

আর্জেন্টিনাকে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলানো ও এক বিশ্বকাপ জেতা কোচের কাছেই যাচ্ছে আগামী বিশ্বকাপের দায়িত্ব। চুড়ান্ত হয়েছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে আরো ৪ বছর থাকা।

টিওসি স্পোর্টস, ফ্যাব্রিজিও রোমানো সহ একাধিক সংবাদ মাধ্যম এ নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করে। সেখানে জানানো হয় জাতীয় দলের জন্য স্কালোনির চুক্তিকে ভাগ করা হয়েছে দুই ভাগে।

প্রথম ভাগে ২০২৮ সাল পর্যন্ত স্কালোনিকে রেখেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। এরপর শর্তসাপেক্ষে রাখা হয়েছে আরো দুই বছরের চুক্তি।

অর্থ্যাৎ সব ঠিক থাকলে ২০৩০ পর্যন্ত দায়িত্ব থাকবে স্কালোনির কাছে।

যদিও এখনও চুক্তিতে চুড়ান্ত স্বাক্ষর করা হয়নি। তবে চুক্তির স্বাক্ষর বাদে কাগজপত্র ও অন্যসব ব্যাপারে দুই পক্ষই সম্মতি দিয়েছে।

এ নিয়ে বক্তব্যও দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়ার মাধ্যম থেকে। আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘কয়েক সপ্তাহ আগেই স্কালোনির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।

’ তবে একই সংবাদমাধ্যমকে এএফএর এক সূত্র জানায়, কোচের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি হচ্ছে, তবে এই নতুন চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হয়নি।

লা নাসিওনের মতে এই চুক্তির ব্যাপারে চুড়ান্ত আগেই হয়ে গিয়েছিল। অর্থ্যাৎ এতদিন সব গুঞ্জন সবই মিথ্যে ছিল।

মুলত মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আয়োজনের কমতি ছিল না আর্জেন্টাইন বোর্ডের। এই চুক্তির খবর যেন সেই আয়োজনের মাঝে ভাটা না হয় এবং এর উদ্দীপনা কমিয়ে না দেয়, যে কারণে পুরো ব্যাপার গোপন রেখেছে দুই পক্ষ৷ তবে এবার চুক্তি নিয়ে প্রকাশ্যেই খবর ছেপেছে সব মাধ্যম

লিওনেল স্কালোনিও অবশ্য আচ দিয়েছিলেন আগেই। মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

আর সে ম্যাচের পরই স্কালোনি জানান তিনি আছেন জাতীয় দলের দায়িত্বে। এবার সাথে এলো আনুষ্ঠানিকতাও অনেকটা। অর্থ্যাৎ আগামী ম্যাচ থেকে ২০৩০ পর্যন্ত স্কালোনির আর্জেন্টিনার ডাগআউটে দাডানোই হবে নিয়মিত দৃশ্য।

স্কালোনি থাকছেন, সাথে থাকছে চ্যালেঞ্জও। আর্জেন্টিনাকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, তাতে তার প্রতি প্রত্যাশা বাড়তি ভক্তদের।

স্বপ্ন আরো এক বিশ্বকাপ জয়, আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপের স্বাদ এনে দেওয়া। আর সেই স্বপ্নে স্কালোনির চেয়ে ভরসাযোগ্য আর কেইবা হতে পারেন আর্জেন্টাইন ডাগআউটে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here