Homeক্রিকেটএপিএলের নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার, ডায়মন্ডে সাকিব-নাহিদ ও প্লাটিনামে মুস্তাফিজ-তাসকিন!

এপিএলের নিলামে বাংলাদেশের ১০ ক্রিকেটার, ডায়মন্ডে সাকিব-নাহিদ ও প্লাটিনামে মুস্তাফিজ-তাসকিন!

- Advertisement -spot_img

আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরের ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।

প্লাটিনাম ও ডায়মন্ড, এই দুই ক্যাটাগরিতেই রয়েছেন পাঁচজন করে বাংলাদেশি। আগামী ৩ নভেম্বর পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির খেলোয়াড় ড্রাফট। এর আগে দুই ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের পাঁচ তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

এই ক্যাটাগরিতে তাদের সঙ্গে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডাসেন, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল, ইংল্যান্ডের মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো পরিচিত মুখ।

অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস।

তাদের সঙ্গে এই তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান ও রিস টপলি, জেইডেন সিলস, সিকান্দার রাজা এবং রাইলি রুশোর মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা।

ড্রাফটের আগেই টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে আয়োজকরা। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া।

পাঁচ দলের নেতৃত্বে থাকবেন যথাক্রমে রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।

ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ।

এ ছাড়া টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকবেন তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস।

আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর।

প্রসঙ্গত বর্তমানে নেপাল।প্রিমিয়ার লীগ খেলছেন সাকিব আল হাসান।আর ইঞ্জুরীতে নাহিদ রানা।এই তালিকার বাকি খেলোয়াড়রা ব্যস্তা জাতীয় দলের সাথেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here