Homeক্রিকেটক্রিকেটে আধিপত্যের পুরোটা যেন ভারতের, আবারো আইসিসি সভাপতি জয় সাহ!

ক্রিকেটে আধিপত্যের পুরোটা যেন ভারতের, আবারো আইসিসি সভাপতি জয় সাহ!

- Advertisement -spot_img

২০২৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে নিয়েছিলেন দায়িত্ব। রাজনৈতিক পরিবারের সরাসরি অংশ হয়েও আইসিসির প্রধান হতে ছিলনা বাধা।

সেখানে সরকারি হস্তক্ষেপের কথাও ভাবেনি আইসিসি। আরো একবার বৈশ্বিক ক্রিকেট সংস্থার দায়িত্বে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ।

৩৭ বছরে পর পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দায়িত্ব পাচ্ছেন এই ভারতীয়।

ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় কোন প্রতিদ্বন্ধীতা ছাড়া নির্বাচন করা হয় জয় শাহরা।

একইদিনে সিদ্ধান্ত হয় আইসিসির পরবর্তী আসরের স্বাগতিক নিয়ে। আর সেখানে আগামী ৫ বছরে ২ বৈশ্বিক আসরের স্বাগতিক হচ্ছে ভারতীয় দল।

সব মিলিয়ে ২০২৩ থেকে ২০৩১ সাল, এই আট বছরে ভারতের মাঠে হবে মোট ৪ বৈশ্বিক আসর।

এর মাঝে থাকছে ৩ টি বিশ্বকাপ ও ১ টি চ্যাম্পিয়নস ট্রফি। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ৩ অডিয়াই বিশ্বকাপের মাঝে ২ টাই হচ্ছে ভারতের মাঠে।

অথচ বাংলাদেশ , শ্রীলঙ্কা বা পাকিস্তান এককভাবে পাচ্ছেনা অডিয়াই ক্রিকেট আয়োজনের সুযোগ। এমনকি সুযোগ দেওয়া হচ্ছেনা উইন্ডিজ সহ অনেক দেশকেই। আর সেখানে নিজেদের মাঠে বড় বড় আসর বাগিয়ে নিচ্ছে ভারত

২০২৩ সালে অডিয়াই বিশ্বকাপ আয়োজন করে ভারত দল। এরপর ২০২৬ সালে তাদের মাঠেই হয় টি২০ বিশ্বকাপের আয়োজন।

তার ৩ বছর পর ২০২৯ সালের চ্যাম্পিয়ানস ট্রফির আয়োজক হবে এই ভারত দল।

এমনকি মাত্র এক বিশ্বকাপ বিরতি দিয়ে আবারো ২০৩১ বিশ্বকাপ যাচ্ছে ভারতে। সহ আয়োজক হিসেবে বাংলাদেশ থাকলেও অধিকাংশ ম্যাচ যে ভারতের ডেরায় যাচ্ছে, তাতে নেই কোন সন্দেহ।

ঘরের মাঠে বিশ্বকাপ, বানিজ্য ও সাফল্যের নেশায় যেন মেতেছে ভারত। অডিয়াই শিরোপা পেতে নিজেদের চেষ্টার রাখছেনা কমতি।

অপরদিকে আইসিসিকে যেন কুক্ষীগত করে রেখেছে ভারত দল। অন্যান্য খেলায় যেখানে কোন দলকে এক বিশ্বকাপ আয়োজনের পর অপেক্ষা করতে হয় বছরের পর বছর, কখনও একাধিক বিশ্বকাপও আসেনা নিজেদের দেশে আয়োজনের জন্য, সেখানে ভারত ৪ বড় শিরোপা আয়োজন করছে নিজের দেশের।

ক্রিকেটের প্রশারে মাঝারি ও দুর্বল দলকে সুযোগ দূরে থাক, শক্তিশালী দলের চেয়েও নিজেরা করছে বেশি বেশি আয়োজন।

আর যে কারণেই সংখ্যার বিচারে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় হলেও বাস্তবতা যেন ভিন্ন।

বরং ভারতের ক্রিকেটকে নিজেদের কাছে সীমাবদ্ধ রেখে যেন দিনে দিনে কমাতে চাইছে সারাবিশ্বে ক্রিকেটের প্রতিযোগিতা। আর তাতে জনপ্রিয়তাই কমছে এই স্পোর্টিসের। দর্শকদের তাই প্রশ্ন, ক্রিকেট কবে মুক্তি পাবে ভারতের আধিপত্য থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here