Homeআন্তর্জাতিকদলীয় অর্ধশতকেই শেষ লংকানদের ইনিংস

দলীয় অর্ধশতকেই শেষ লংকানদের ইনিংস

- Advertisement -spot_img

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। লংকানদের ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয় দলটি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লংকান অধিনায়ক দাশুন শানাকা। প্রথম ওভারেই কুশল পেরেরাকে শূন্য রানে ফেরান বুমরাহ।তবে লংকানদের সর্বনাশ যা হওয়ার তার সবই হয় ম্যাচের ৪র্থ ওভারে। মোহাম্মদ সিরাজের করা ওই ওভারে চারটি উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম বলে জাদেজার হাতে ক্যচ দিয়ে ফেরেন নিশানকা।তৃতীয় বলে সামারাইকরামা পড়েন এলবিডব্লিউর ফাঁদে। আর চতুর্থ ও ষষ্ঠ বলে আউট হন যথাক্রমে আসালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। ১২ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি।ম্যাচের ১৬তম ওভারে শেষ ব্যাটার হিসেবে হার্দিক পান্ডের বলে যখন পাথিরানা আউট হন লংকানদের বোর্ডে তখন সর্বমোট রান ৫০।

কুশাল মেন্ডিস ১৭ ও দুশান হেমন্তের ১৩ রান বাদে দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি আর কেউই।

এক ওভারে চার উইকেট নেওয়া সিরাজ নেন ছয় উইকেট।এছাড়া হার্দিক পান্ডে তিন উইকেট লাভ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here