ক্রিকেটীয় অঙ্গনে কথা আছে দক্ষিণ আফ্রিকা থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার অংশ দেশের হয়ে মাঠ মাতায়।
কেভিন পিটারসন, আন্দ্রে স্ট্রাউস, জেসন রয়, লাবুশানে, ওয়েগনার, ডেসকাটে সহ এই তালিকা যে বেশ লম্বা। তবে ব্যাতিক্রমও আছে বেশ কিছু। সেই ব্যাতিক্রমের তালিকার একজন ডেল বেনকেইনস্টেইন
হঠাৎ করে বেইনকেইনস্টেইনের কথা আলোচনার কারণ, বাংলাদেশের কোচিং প্যানেলের অংশ হয়েছেন তিনি।
৫২ বছরের এই কোচকে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব। কিন্ত অচেনা এই নামে অনেকের যেন আপত্তি, আবার অনেকের কাছে অচেনা তিনি। প্রশ্ন উঠেছে, আসলেই বাংলাদেশের নয়া কোচ কতটা যোগ্যতাসম্পন্ন?
সে প্রশ্নে অবশ্য ভালো মার্ক পাবেন এই ডেল। ৫২ বছরের ডেলের জন্ম অবশ্য আফ্রিকার আরেক দেশ জিম্বাবুয়ে রোডেশিয়াতে, যা বর্তমানে হারারে নামে পরিচিত। এরপর ৮০ এর দশকে ডার্বানে পরিবার সহ চলে যান ডেল
। সেখান থেকেই প্রবেশ করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। আফ্রিকার হয়ে ২৩ অডিয়াই খেলেন, যার শেষটা করেন এই বাংলাদেশের বিপক্ষেই। জাতীয় দলের হয়ে সফল না হলেও সফল ডেলের ঘরোয়া ক্যারিয়ার।
ফার্স্ট ক্লাসে ৪৫ গড়ে ডেল করেছেন ১৫ হাজারের অধিক রান, লিস্ট এ তে ৩০০ ম্যাচে রান ৭ হাজারের অধিক।
এমনকি ৯৯ টি২০ ম্যাচও খেলেন এই ব্যাটার, সব মিলিয়ে কাউন্টির দল ডারহামের ছিলেন লিজেন্ড।
খেলোয়াড়ি জীবন ছাড়ার পর সেই কাউন্টি দলেই কোচিং শুরু করান ডেল, যোগ দেন হ্যাম্পশায়ারে।
এরপর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ডলফিনেও কোচিং করান ডেল। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচিংএ ডাক আসে তার।
এই সময় দক্ষিণ আফ্রিকান ব্যাটিং অর্ডারে ছিল ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডি কক, ডু প্লেসি, ডুমিনির মত সব বড় বড় ব্যাটার। মোট ৩ বছর তাদের সামলান এই কোচ।
এরপর আবার কাউন্টি ক্লাবে যোগ দেন ডেল, সামলান ইংলিশ ক্লাব ল্যাংকশায়ার।
কাউন্টিতে থাকাকালীন বেন স্টোকস, ফিল সল্ট, জো রুট, জেমস ভিন্স, শাহীদ আফ্রিদি, লিভিংস্টোন সহ বড় বড় তারকাদের কোচিং করা বেনকেইনস্টেইন। এবার বেনকেনস্টেইন এসেছেন বাংলাদেশের দায়িত্ব নিতে।
একদিকে খেলোয়াড়ি জীবনে কাউন্টিতে রান বন্যা, আবার কোচ হিসেবে বড় বড় খেলোয়াড়দের সামলানো, ডেল নিশ্চয়ই ব্যাটিং কোচের এই পজিশনের জন্য দারুণ এক নাম। এবার সেই নাম মাঠের ক্রিকেটে বাংলাদেশকে উন্নতি এনে দিতে পারে কিনা, সেটা দেখা যাবে আগামী দিনেই। তবে ভরসা রাখার মত যে এক নাম তিনি, সেটা তার প্রোফাইলই প্রমাণ করে।




