Homeক্রিকেটএবার মিরাজের পোস্টে তানজিম সাকিব

এবার মিরাজের পোস্টে তানজিম সাকিব

- Advertisement -spot_img

গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিলো জাতীয় দলের ক্রিকেটার তানজিম সাকিবের আগের করা কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।সমালোচকরা মনে করেন তার এই পোস্ট নারীদেরকে হেয় প্রতিপন্ন করে করা হয়েছে।

 

তার এই পোস্টের জন্য মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পরবর্তীতে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তার পোস্টে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার জন্য সে দু:খ প্রকাশ করেছে।সে স্বীকার করেছে যে সে নারী বিদ্বেষী নয়।

এদিকে তানজিম সাকিবের পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তাকে নিয়ে নিজের ফেসবুক পেইজে মুখ খুলেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

 

মঙ্গলবার নিজের ফেসবুক পেইজে মিরাজ জুনিয়র সাকিবকে উদ্দেশ্য করে লেখেন,

‘ আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনাটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছে। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।

 

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here