Homeআন্তর্জাতিকযুব বিশ্বকাপের সূচি ঘোষণা : বাংলাদেশ-ভারত একই গ্রুপে

যুব বিশ্বকাপের সূচি ঘোষণা : বাংলাদেশ-ভারত একই গ্রুপে

- Advertisement -spot_img

আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুক্রবার এই সূচি প্রকাশ করা হয়। আগামী বছর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

 

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে ১৬ টি দল।এই ১৬ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। যুব বিশ্বকাপে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে ১৪ জানুয়ারি মাঠে নামবে ভারতের যুবাদের বিপক্ষে।

 

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, নামিবিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কা রয়েছে। ‘ডি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গী আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।

 

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হওয়া যুব বিশ্বকাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার আকবর আলীর নেতৃত্বে খেলেছিল যুব টাইগাররা।

 

যুব বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ :

 

বাংলাদেশ বনাম ভারত, ১৪ জানুয়ারি,

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ১৮ জানুয়ারি,

বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র, ২১ জানুয়ারি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here