Homeক্রিকেটতবে কি বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়বেন সাকিব ?

তবে কি বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়বেন সাকিব ?

- Advertisement -spot_img

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য হাতে সময় আছে মাত্র সপ্তাহখানেক। অথচ এখনও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই বিষয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন করে আরও বড় শঙ্কা জেগেছে। বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাও দেখা যেতে পারে সাকিব-আল-হাসানকে।

 

বাংলাদেশের ক্রিকেটে আগেও কেটেছে নানা রকমের গুঞ্জন আর নাটকীয়তা নিয়ে। ছুটি থেকে ফিরেই মধ্যরাতে হঠাৎ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। ওই আলোচনায় বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই বাঁহাতি তারকা অলরাউন্ডার।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাকিবের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আকাঙ্ক্ষার বিষয়টি দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চায় না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।’

 

যদি তাই সত্যি হয়, তাহলে সাকিব কি পরোক্ষভাবে তামিমকেই ইঙ্গিত করলেন। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফেরা তামিম মাত্র এক ম্যাচ খেলেই আবার ছুটি নিয়েছেন। বলা হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করায় তার এই সিদ্ধান্ত নেওয়া। তবে গোপন সূত্রে জানা গেছে, অস্বস্তি নয় বরং এখনো পুরোপুরি চোটমুুক্ত হননি দেশ সেরা এই ওপেনার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here