Homeআন্তর্জাতিকশেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

- Advertisement -spot_img

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুইটিতে জিতে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিলো ভারতের সামনে। তবে তা আর হলো না। তৃতীয় ওয়ানডেতে অজিদের কাছে ৬৬ রানে হারলো ভারত।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৫২ রানের বিশাল স্কোর দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে দুই বল বাকি থাকতে ২৮৬ রানে অলআউট হয় ভারত।

 

বিশাল লক্ষ্যমাত্রা তারা করতে নেমে অবশ্য ভারতের দুই উদ্বোধনী ব্যাটার দারুন শুরু করে। যদিও ৭৪ রানের উদ্বোধনের ছুটির প্রায় সব রানই রোহিত শর্মার।ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে মোটে ১৮ রান। এরপর বিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে করেন ৭০ রানের জুটি। ব্যক্তিগতই ৮১ রান করে আউট হন রোহিত শর্মা। আর অর্ধশত পূরণ করে সাজ ঘরে ফেরেন বিরাট কোহলি ৫৬(৬১)। শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে আসে ৪৮ রান। এদিন ভারতের প্রথম চার ব্যাটারই সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হয়ে। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজারা ক্রিজে থিতু হলেও ইনিংস বড় করতে পারেনি। ফলে ৪৯.৪ বলে ২৮৬ তে থামে ভারতের ইনিংস।

অজিদের পক্ষে ম্যাক্সওয়েল সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন।

 

এর আগে রাজকোটে টসে জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া দুই উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। দলীয় ৭৮ রানে আউট হন ওয়ার্নার ৫৬(৩৪)। এরপর স্মিথকে সঙ্গে নিয়ে মিচেল মার্শ গড়েন আরো ১৩৭ রানের জুটি। শতরান থেকে মাত্র চার রান দূরে থেকে আউট হন মিচেল মার্শ ৯৬(৮৪)।আর ব্যক্তিগত ৭৪ রান করেন স্মিথ। এরপর লাবুসানের ৭২ ও শেষের দিকে কামিন্সের ১৯ রানের ওপর ভর করে ৭ উইকেটে ৩৫২ রানের বিশাল স্কোর দাঁড় করায় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে বুমরাহ সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন।

এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো অজিরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here