দীর্ঘদিন যাবত ইনজুরিতে ভুগছেন জাতীয় দলের পেস বোলিং আলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। বিশ্বকাপ দলেও তার ঠাঁই হয়নি। তবে যেই ১৫ জন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে নিয়ে কী ভাবছেন তিনি?
সম্প্রতি ঢাকার উত্তরায় ‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যন্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফুদ্দিন বলেন, ‘যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আর সেই সময় নেই যে এদেরকে নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।’
নিজের ক্যারিয়ার সম্পর্কে তিনি বলেন, ‘এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরো শিডিউল আছে। টি-২০ বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চয়ই পারফর্ম করলে আমার সুযোগ আসবে সামনের খেলাগুলোতে দলে ভেড়ার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।’
সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন তিনি।
উত্তরার ১০ নং সেক্টরের ১৩ নাম্বার রোডের ২১ নাম্বার প্লটে নতুন এই শপ নিয়ে তিনি বলেন, ‘এখানে এসে ভালো লাগছে। এক ছাদের নিচে এত ব্র্যান্ডের জুতো, কাপড় এই প্রথম দেখছি। বিদেশে দেখেছি। ঢাকায় এই প্রথম।’
সাইফুদ্দিন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিেতা জিয়াউল হক পলাশ ও অভিনেত্রী পারশা ইভানা




