Homeআন্তর্জাতিকবিশ্বকাপে মিচেল স্টার্কের নতুন রেকর্ড

বিশ্বকাপে মিচেল স্টার্কের নতুন রেকর্ড

- Advertisement -spot_img

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে  বড় ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে মাত্র একটি উইকেট পেয়ে দারুণ এক রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন এই বাঁহাতি পেসার।

 

গতকাল চেন্নাইয়ে ভারতীয় ওপেনার ইশান কিশানকে শূন্য রানে বিদায় করেন স্টার্ক। আর এরইসঙ্গে মাত্র বিশ্বকাপে মাত্র ১৯ ম্যাচ খেলেই ৫০ উইকেট লাভ করেন তিনি। আগের রেকর্ডের মালিক শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা থেকে ৬টি ইনিংস কম খেলেছেন এই তারকা।

 

লংকান গ্রেট ৫০ উইকেট নিতে ২৫ ইনিংস খেলেন বিশ্বকাপে। আর তৃতীয়স্থানে থাকা আরেক অজি গ্রেট গ্লেন ম্যাকগ্রা ৩০ ইনিংসে ৫০ উইকেট পেয়েছিলেন।

 

যেকোনো একটি বিশ্বকাপ আসরে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখনও শীর্ষে অবস্থান করছেন স্টার্ক। তিনি ২০১৯ বিশ্বকাপে মাত্র ১০ ম্যাচে ২৭টি উইকেট নিয়েছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here