Homeআন্তর্জাতিকআফগানকে উড়িয়ে সহজ জয় ভারতের

আফগানকে উড়িয়ে সহজ জয় ভারতের

- Advertisement -spot_img

দিল্লিতে টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ২৭২ রান। ভারত সেই রান তুলল ১৫ ওভার বাকি থাকতে।

 

দিল্লির অরুন জেটলি কোহলির ঘরের মাঠ। কিন্তু কোহলি ব্যাট করতে নামার আগেই ম্যাচ নিজের নামে করে নিলেন রোহিত। ভারতীয় অধিনায়ক ৬৩ বলে শতরান করলেন আফগানিস্তানের বিরুদ্ধে। যে আক্রমণাত্মক মেজাজে তিনি খেলা শুরু করেছিলেন, তাতে একটা সময় মনে হচ্ছিল আরও কিছুটা রান করলে হয়তো রোহিত দ্বিশতরান করে ফেলবেন। তবে রশিদের গুগলিতে শেষ পর্যন্ত রোহিত ৮৪ বলে ১৩১ রান করে আউট হন। এছাড়া ইশান কিশানের ৪৭ ও ভিরাট কোহলির অপরাজিত ৫৫ রানে ১৫ ওভার আর ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

 

এর আগে দিল্লির ব্যাটিং সহায়ক পিচে প্রথম থেকেই রান করতে শুরু করেছিলেন আফগান ওপেনারেরা। মহম্মদ সিরাজ তাঁর প্রথম স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে দেন।ইব্রাহিমকে ফিরিয়ে যশপ্রীত বুমরাহ প্রথম আঘাত হানেন। এর পর হার্দিক পাণ্ডে এবং শার্দূল ঠাকুর একটি করে উইকেট তুলে নিলে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। কিন্তু তার পরে ১২১ রানের জুটি গড়েন হসমতুল্লা এবং আজমাতুল্লা ওমারজাই। তাঁদের উইকেট তুলতেই পারছিল না ভারত। বুমরাদের কঠিন পরীক্ষা নিয়ে দ্রুত রান তুলতে থাকে তাঁরা। শেষ পর্যন্ত সেই জুটি ভাঙেন সহ-অধিনায়ক হার্দিক।

 

অধিনায়ক হসমতুল্লা ৮০ রান করেন। আজমাতুল্লার ব্যাট থেকে আসে ৬২ রান। তবে শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় সুযোগ থাকা সত্ত্বেও বড় স্কোর দাঁড় করাতে পারেনি আফগানিস্তান।

ভারতের পক্ষে বুমরাহ একাই চারটি উইকেট লা ভ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here