বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চেন্নাইয়ে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় মাঠে নামবে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা। অন্যদিকে দুই ম্যাচেই বড় জয় নিয়ে ফুরফুরে মেজাজে আছে কিউইরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে প্রশ্ন সবার মনে। যেহেতু চেন্নাইয়ের মাঠে স্পিনাররা বরাবরই ভালো করে, তাই অতিরিক্ত স্পিনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে একজন পেসারকে কম খেলিয়ে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। চেন্নাইয়ের মাঠে স্পিনের টার্নের পয়েন্ট হলো ২.৯ যা ভারতের মাঠগুলোর মধ্যে তৃতীয়।
আবার আগের দুই ম্যাচে৷ ব্যর্থ তানজিদ তামিমকেও এই ম্যাচে বসিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে মিরাজকে লিটন দাসের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে। আর মিরাজের যে পজিশনে গত ম্যাচে ব্যাটিং করেছিল, সেই পজিশনে মাহমুদউল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করা হতে পারে। যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াদের অতীত রেকর্ড বেশ ভালো।
আবার তানজিদ তামিমের পরিবর্তে নাসুমকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে রিয়াদকে দলে না রেখে চার স্পিনার আর তিন পেসার দেখা যেতে পারে।
তবে সবকিছুই নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
লিটন দাস
মেহেদী মিরাজ
নাজমুল শান্ত (সহ-অধিনায়ক)
সাকিব আল হাসান (অধিনায়ক)
মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
মাহমুদউল্লাহ রিয়াদ
তওহীদ হৃদয়
শেখ মাহেদী
নাসুম আহমেদ
মোস্তাফিজুর রহমান
তাসকিন/ শরিফুল




