Homeক্রিকেটভারত ম্যাচের আগে বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ দল

ভারত ম্যাচের আগে বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ দল

- Advertisement -spot_img

প্রথম দুই ম্যাচ ধর্মশালায়, এরপর চেন্নাই, আর পরের ম্যাচে পুনেতে স্বাগতিকদের বিপক্ষে খেতে

শুক্রবার রাতে চেন্নাইতে কিউইদের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ দল শনিবার দুপুরে উঠে ফ্লাইটে। আইসিসিরি ভাড়া করা বিমানে বিকাল চারটার দিকে পুনেতে নামেন তারা। চতুর্থ ম্যাচের ভেন্যুতে এসেই একদম পুরো ছুটি পাচ্ছেন সাকিব আল হাসানরা।

 

ভ্রমণ থাকায় শনিবার এমনিতেও কোন কার্যক্রম ছিল না। রবি ও সোমবারও পুরোপুরি ছুটি দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ভারত ম্যাচের আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে দুদিন অনুশীলনের সুযোগ মিলবে। আপাতত সেই দুদিনের দিকে তাকিয়ে দলকে পুরোপুরি চাঙা রাখার ব্যবস্থা হচ্ছে।

 

চেন্নাইতে বড় হারের পর সহকারি কোচ নিক পোথাসও জানান দলের বিশ্রামের প্রয়োজনীয়তা, ‘আমাদের আপাতত খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। একেকটি ম্যাচ অনেক চাপের। প্রতিটি ম্যাচই শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা না। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here