Homeআন্তর্জাতিকঅস্ট্রেলিয়ার প্রথম জয়ের বিপরীতে হ্যাট্রিক হার শ্রীলঙ্কার

অস্ট্রেলিয়ার প্রথম জয়ের বিপরীতে হ্যাট্রিক হার শ্রীলঙ্কার

- Advertisement -spot_img

বিশ্বকাপে দুদলই নিজেদের প্রথম দুই ম্যাচে ছিল জয়হীন। প্রথম জয়ের লক্ষ্যে তাই লখনৌয়ে আজ মাঠে নেমেছিলো অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তবে আগে ব্যাট করে দারুণ শুরুর পরও মাত্র ২০৯ থামে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় সেই রান ৫ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় অজিরা। ফলে এই বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। আর জয়ের অপেক্ষা বাড়লো শ্রীলঙ্কার।

শ্রীলঙ্কার দেওয়া ২১০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২৪ রানে আউট হন ওয়ার্নার(১১)। তিনে নেমে রানের খাতা খুলতেই পারেননি স্মিথ। ২৪ রানে ২ উইকেট হারানোর পর মিচেল মার্শ ও লাবুশেন দলের হাল ধরেন। দুজনে গড়েন ৫২ রানের জুটি। দলীয় ৮১ রানে রান আউটে কাটা পড়েন মার্শ (৫২)। এরপর জস ইংলিসকে সাথে নিয়ে আরো ৭৭ রানের জুটি গড়েন লাবুশেন। ব্যক্তিগত ৪০ রানে আউট হন লাবুশেন। আর ৫ চার ও ১ ছয়ে ৫৯ বলে ৫৮ রান করেন ইংলিস। আর শেষের দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ২১ বলে ৩১* ও স্টোইনিসের ১০ বলে ২০* রানের কল্যানে মাত্র ৩৫.২ বলে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া।

 

শ্রীলঙ্কার পক্ষে মাদুসঙ্কা সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন।

 

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া শনাকার পরিবর্তে নতুন অধিনায়কত্ব পাওয়া কুশল মেন্ডিস। দুই লংকান ওপেনার এদিন উড়ন্ত সূচনা করে। শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ১২৫ রান। ৮ চারে পাথুম নিশানকা করেন ৬১। আর ১২টি বাউন্ডারির সাহায্য কুশল পেরেরার ব্যাটে আসে ৭৮ রান। ১২৫ রানে নিশানকা আউট হলে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পেরেরা আউট হন ১৫৭ রানের মাথায়। তবে এরপর হঠাৎই যেনো ব্যাটিং ধ্বস নামে লংকান শিবিরে। শ্রীলঙ্কার শেষ নয় ব্যাটারের মধ্যে আসালাঙ্কা(২৫) বাদে আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। ভালো শুরুর পরও তাই ৪৪তম ওভারে মাত্র ২০৯ এ থামে লংকানদের ইনিংস।

 

অজিদের পক্ষে জাম্পা সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here