Homeআন্তর্জাতিকপাকিস্তান - আফগানিস্তান ম্যাচে যে মাইলফলক ছুঁতে পারেন ক্রিকেটাররা

পাকিস্তান – আফগানিস্তান ম্যাচে যে মাইলফলক ছুঁতে পারেন ক্রিকেটাররা

- Advertisement -spot_img

ভারতের মাটিতে চলতি বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল বাবর আজমের পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয়লাভ করলেও পরে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে নড়বড়ে অবস্থানে আছে বাবর-শাহিনরা। এবার চেন্নাইয়ে গ্রিন আর্মিদের সামনে রয়েছে আফগান বাঁধা। নিউজিল্যান্ডের কাছে নিজেদের শেষ ম্যাচে বিরাট ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। আপাতত বিশ্বকাপের পয়েন্ট টেবলের ৫ নম্বরে রয়েছে রয়েছে পাকিস্তান আর ১০ নম্বরে আফগানিস্তান। বাবরদের পয়েন্ট ৪। হসমতউল্লাহদের পয়েন্ট ২।

 

ওডিআইতে পাকিস্তান এবং আফগানিস্তান ৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৭ বারই জিতেছে পাকিস্তান। পক্ষান্তরে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি আফগানরা। সোমবার বিশ্বকাপে মাঠে নামার ম্যাচে দুদলের বেশ কয়েকজন ক্রিকেটারের সুযোগ রয়েছে মাইলস্টোন স্পর্শ করার।

 

মহম্মদ রিজওয়ান – চলতি বছরে ওডিআইতে এখনো পর্যন্ত দুরন্ত পারফর্ম করে চলেছেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মুহম্মদ রিজওয়ান। এ বছর ওডিআইতে ১ হাজার রান পূর্ণ করার জন্য মহম্মদ রিজওয়ানের প্রয়োজন আর ৭৮ রান।

 

শাহিন শাহ আফ্রিদি – আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে হলে পাক তারকা বোলার শাহিন শাহ আফ্রিদিকে নিতে হবে আর ৫টি উইকেট। বর্তমানে তার উইকেট সংখ্যা ৯৫।

 

হাসান আলি – শাহীন আফ্রিদির মতো ওডিআইতে ১০০টি উইকেটের রেকর্ড গড়তে হলে পাক তারকা ক্রিকেটার হাসান আলিকে নিতে হবে আর মাত্র ২টি উইকেট।

 

মহম্মদ নবি – ওডিআইতে ১০০টি ছক্কার রেকর্ড গড়তে হলে মুহম্মদ নবিকে মারতে হবে আর ২টি ছয়।

 

মুজিব উর রহমান – আফগানিস্তানের তারকা বোলার মুজিব উর রহমান আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার সামনে রয়েছেন। তার জন্য মুজিবকে নিতে হবে আর ৩টি উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here