ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো আমক দেখালো আফগানিস্তান। ইংল্যান্ডের পর এবার তারা উড়িয়ে দিল পাকিস্তানকে। পাকিস্তানের দেওয়া ২৮৪ রানের লক্ষ্যমাত্রা এক ওভার আর ৮ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় আফগানরা।
২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু পায় দুই আফগান ওপেনার। গুরবাজ ও ইব্রাহিমের ২১ ওভারের উদ্বোধনী জোটে আসে ১৩০ রান। এরপর শাহীন আফ্রিদির বলে আউট হন গুরবাজ(৬৫)। তিনে নামা রহমত শাহকে নিয়ে আরও ৩০ রানের জুটি গড়েন ইব্রাহিম। শতরানের আশা জাগিয়ে শেষ পর্যন্ত দলীয় ১৯০ রানে আউট হন ইব্রাহিম (৮৭)। এরপর বাকী কাজটুকু রহমত শাহকে সাথে নিয়ে সারেন অধিনায়ক হাসমাতুল্লাহ শাহীদী। দুজনের ব্যাটে আসে ৯৬ রানের জুটি। রহমত ৭৭ রানে অপরাজিত থাকেন। শাহীদীর ব্যাটে আসে ৪৮ রান। শেষ পর্যন্ত এক ওভার হাতে রেখে সহজেই ৮ উইকেটের জয় পায় আফগানিস্তান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে ৫৬ রান তোলে পাকিস্তানের দুই ওপেনার। এরপরই আউট হন ইমাম(১৭)। তিনে নেমে আব্দুল্লাহ শফিককে নিয়ে আরও ৫৪ রানের জুটি গড়ে বাবর আজম। ব্যক্তিগত ৫৮ রানে আউট হন শফিক। এদিন দ্রুতই আউট হন রিজওয়ান(৮)। এরের সোদ শাকিল ও বাবরের জুটিতে আসে ৪৩ রান। ২৫ করে ফেরেন শাকিল। আর নুর আহমেদের শিকার হয়ে ব্যক্তিগত ৭৪ রান করে আউট হন বাবর। শেষের দিকে শাদাব খান ও ইফতেখার আহমেদ ছোট ছোট ঝড়ো ইনিংস খেললে লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮২ রান তোলে ম্যান ইন গ্রিন। শাদাব করেন ৩৮ বলে ৪০ রান। আর ইফতেখারের ব্যাটে আসে ২৭ বলে ৪০।
আফগানদের পক্ষে নুর আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন।




