প্রিমিয়ার লীগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে হালান্ডের জোড়া গোল করেছেন হালান্ড।
এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটিজেনরা। ২৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্রী-কিক পায় সিটি। শর্ট নেওয়ার সময় পেনাল্টি এরিয়ার ভেতরে সিটির খেলোয়াড় রদ্রিকে ফাউল করেন হাজলুন্ড। আর তাতেই পেনাল্টি পায় সিটি। সফল কিক থেকে দলকে ১-০ গোলে এগিয়ে নেন হালান্ড। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো গোলের দেখা পায় হালান্ড। বার্নান্দো সিলভার বাড়ানো বলে হেড দিয়ে বল জালে জড়ান তিনি। আর ইউনাইটেডের কফিনে শেষ পেরেক ঠুকেন ফোডেন। ৮০ মিনিটে হালান্ডের এসিস্টে গোল করেন তিনি।
পুরো ম্যাচে রেড ডেভিলরা হাতে গোনা কয়েকটি আক্রমণ করলেও তাতে গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।
এই জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে সিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে টটেনহ্যাম। ১৫ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান ৮ম।




