Homeআন্তর্জাতিকবৃষ্টিতে ভেস্তে যেতে পারে পাকিস্তানের সেমির স্বপ্ন

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে পাকিস্তানের সেমির স্বপ্ন

- Advertisement -spot_img

চলমান ওয়ানডে বিশ্বকাপে সাত ম্যাচ খেলে তিন জয়ে সেমিফাইনালের আশা এখনো মিটমিট করে জ্বলছে পাকিস্তানের। বাবর আজমদের বাকি থাকা দুই ম্যাচে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে চায় তারা। যদিও এ দুটি ম্যাচে শুধু জিতলেই চলবে না, আরও অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপরও নির্ভর করতে হবে পাকিস্তান দলকে।

 

আগামী শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু এ ম্যাচের আগে অন্য একটা আশঙ্কা ঘিরে ধরেছে দলকে। আদৌ এই ম্যাচটি কি হবে! আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেদিন বেঙ্গালুরুতে বৃষ্টি নামতে পারে।

 

যদি সত্যি বৃষ্টি নামে তাহলে কপাল পুড়বে পাকিস্তানের। বৃষ্টির কারণে খেলা না হলে বা পয়েন্ট ভাগাভাগি হওয়ার মানে বাবর আজমদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় ধূলিস্যাৎ হয়ে যাওয়া।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ আবহাওয়ার এই পূর্বাভাস জানিয়ে বলেছে, শনিবার বেঙ্গালুরুতে বিকেলের দিকে বৃষ্টিপাতের শঙ্কা ৭০ থেকে ৮০ শতাংশ। বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার বেলা ২টা ৩০ মিনিটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

 

বৃষ্টির কারণে খেলা না হলে নিজেদের ভাগ্য পরীক্ষারই সুযোগ মিলবে না পাকিস্তান দলের। এতে দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। তখন নেট রান রেটের কোনো ব্যাপারই আর আসবে না। এতে বিপাকে পড়বে পাকিস্তান।

 

এদিকে বুধবার (১ নভেম্বর) পুনেতে দক্ষিণ আফ্রিকা ১৯০ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। কিউইদের এই হারে পাকিস্তানের কিছুটা সুবিধা হয়েছে, বলা যায়। তবে পাকিস্তানকে এখন নিউজিল্যান্ডকে তো হারাতে হবেই। প্রার্থনা করতে হবে, কিউইরা যেন শ্রীলঙ্কার সঙ্গেও হারে। নিউজিল্যান্ড তাদের বাকি দুটি ম্যাচে হারলে রাউন্ড রবিন লিগ পর্যায়ে তাদের পয়েন্ট দাঁড়াবে ৮–এ। পাকিস্তান বাকি দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০। এ মুহূর্তে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে পাকিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here