Homeআন্তর্জাতিকম্যাক্সওয়েলের ইনিংসটিই কি ওয়ানডের সেরা ?

ম্যাক্সওয়েলের ইনিংসটিই কি ওয়ানডের সেরা ?

- Advertisement -spot_img

অস্ট্রেলিয়ার জন্য পরাজয় অনিবার্য মনে হচ্ছিল যখন তারা তাদের সপ্তম উইকেট হারায় মাত্র ৯১ রানে।আফগানিস্তানের বিরুদ্ধে ২৯২ রানের টার্গেটে অজিদের টপ অর্ডার এবং মিডল অর্ডার ধসে পড়ে।

 

ম্যাক্সওয়েল নন-স্ট্রাইকারের প্রান্ত থেকে দেখেন সহযোদ্ধাদের যাওয়া-আসার মিছিল, তখন আশার আলো হয়ে তিনিই ছিলেন ক্রিজে। যদিও নিজের ৩৩ রানে নূর আহমদের বলে মুজিব উর রহমান ক্যাচ ছাড়লে জীবন পান তিনি।

এরপরের গল্পটা নতুন করে ইতিহাস তৈরি করেছে।

 

মাঠে তিনি যুদ্ধ করেন তার ক্র্যাম্পের সাথে। তারপরও অপরাজিত ছিলেন ১২৮ বলে ২০১ রানে। একা হাতে তার দলকে সেমিতে উত্তীর্ণ করলেন। ম্যাক্সওয়েলের সাথে অধিনায়ক প্যাট কামিন্স গড়েন ২০১ রানের জুটি, যার সিংহভাগ রানই আসে ম্যাক্সির ব্যাট থেকে। পেট কামিন্স দিয়েছেন ধৈর্যের পরিচয়, তার অবদান ৬৮ বলে ১২ রান।

 

সেঞ্চুরির পর ক্র্যাম্পে ভুগতে শুরু করেন ম্যাক্সওয়েল। অন্য সময় হলে হয়তো মাঠ ছাড়তেন। কিন্তু এদিন ম্যাক্সওয়েল অদম্য। ক্রাম্প নিয়েই তিনি করলেন তার চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি, যা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের প্রতি নিবেদন আর দেশপ্রেমের উদাহরণ যেন ২২ গজে নতুন করে রচনা করলেন অজি এই ব্যাটার।

 

এক পায়ে ভর করে তার অনবদ্য ২০১ রানের ইনিংসে চোখে অন্ধকার দেখেছে আফগান বোলাররা। ১০০ পূর্ণ করার পর থেকে আর সিঙ্গেলস, ডাবলস নিতে পারছিলেন না।

ম্যাক্সওয়েল এদিনো ২১টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়েছেন।

 

ম্যাক্সওয়েলই প্রথম বিশ্বকাপে রান তাড়ায় ডাবল-সেঞ্চুরিয়ান। ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অ্যান্ড্রু স্ট্রসের ১৫৮ রান ছিল এর আগের সর্বোচ্চ।

 

ম্যাক্সওয়েলের বিধ্বংসী এই ইনিংস যিনি নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে পুরোটাই দেখেছেন, সেই কামিন্স মনে করেন তার দেখা ওয়ানডের সেরা ইনিংস এটি। কামিন্সের মতো আরও অনেকের কাছে হয়তো ম্যাক্সির এই ইনিংস ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমন ইনিংসে যে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকারের মতো গ্রেটরাও।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here