Homeক্রিকেটটাইমড আউটের ভার আম্পায়ারদের দিলেন হাথুরুসিংহে

টাইমড আউটের ভার আম্পায়ারদের দিলেন হাথুরুসিংহে

- Advertisement -spot_img

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের আবেদন করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। যার প্রেক্ষিতে ম্যাথিউসকে আউট দেন ম্যাচের আম্পায়ার। এতে ১৪৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউটের দৃশ্য দেখেছিল ক্রিকেট বিশ্ব।

 

ম্যাথিউসকে টাইমড আউট করা নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে নানা আলোচনা সমালোচনা। এমন আউটের আবেদন করে সাকিব স্পিরিট অব ক্রিকেট ভঙ্গ করেছেন বলে মত অনেকের। তবে এই বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানালেন এমন আউটের সিদ্ধান্ত আম্পায়ারদের ওপরই থাকুক।

 

আগামী ১১ই নভেম্বর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন চলমান বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে খেলাটি। চোটের কারণে এই ম্যাচে খেলবেন না টাইগার অধিনায়ক সাকিব।

 

এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইমড আউট নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘এ নিয়ে বিতর্ক খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। আমি মনে করি টাইমড আউটের সিদ্ধান্ত নেওয়ার ভার আম্পায়ারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এই আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তারাই ঘোষণা করুক, কোনো ব্যাটসম্যান টাইমড আউট হয়েছেন কি না!’

এই বিশ্বকাপই সাকিব ও মুশফিকের শেষ বিশ্বকাপ কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু জানান, ‘তাদের জার্নিটা দারুণ ছিল। একজন ক্রিকেটারের জন্য চারটি বিশ্বকাপ খেলাটা বিশেষ কিছু। সত্যি বলতে আমি জানি না তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কি না।’

 

‘তারা এখনও দারুণ ফিট, এখনও পারফর্ম করছে। এই সিদ্ধান্ত নেওয়াটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এমন মন্তব্য করতে পারব না যে এটা তাদের শেষ বিশ্বকাপ। মুশফিক এবং সাকিব পাঁচটি বিশ্বকাপ খেলেছে।’-আরও যোগ করেন প্রধান কোচ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here