বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লীগ।এই একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টই আয়োজন করে থাকে বিসিবি।এছাড়া মাঝেমধ্যে প্রয়োজন বুঝেই ডিপিএলের এক ধাপকে করে ফেলা হয় টুয়েন্টির ক্রিকেট।তবে এবার ডিপিএল বিপিএলের আগেই এনসিএলেই হতে যাচ্ছে টি-টোয়েন্টি লীগ।যেখানে দেশের সেরা এই লীগটির দুইটি পর্ব থাকবে,একটি চার দিনের অন্যটি ২০ ওভারের।

এই টি-টোয়েন্টিতে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সিঙ্গেল রাউন্ডের লিগের খেলা। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। মিরপুরে ফাইনাল ম্যাচ হবে ১৭ ডিসেম্বর। পয়েন্ট টেবিলের শীর্ষ দল যারা চ্যাম্পিয়ন হবেন সেই দলের ক্রিকেটাররা ১ লাখ টাকা করে ম্যাচ ফি পাবেন। এর পর দুইয়ে থাকা দলের ক্রিকেটাররা ৮০ হাজার, তৃতীয় দল ৭০ হাজার, চতুর্থ দল ৬০ হাজার,আর পঞ্চম দল ও ষষ্ঠ দল ৫৫ হাজার পাবে পারিশ্রমিক, এছাড়াও সপ্তম ও অষ্টম দলের ক্রিকেটাররা ৫০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।
এর আগেই জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের মৌসুম। আগামী ১৪ অক্টোবর আট দল নিয়ে শুরু হবে চার দিনের প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ। এবারের প্রতিযোগিতায় থাকছে না দ্বি-স্তর পদ্ধতি।
আট দলের সবাই সবার সঙ্গে খেলবে। সাতটি বিভাগীয় দলের সঙ্গে ঢাকা মেট্রো এই প্রতিযোগিতায় অংশ নেবে। সিঙ্গেল রাউন্ডে চার দিনের এই প্রতিযোগিতার পর্দা নামবে ২৮ নভেম্বর। ম্যাচ হবে ২৭টি। পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
চার দিনের প্রতিযোগিতার পর জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসর বসবে।
২০১১-১২ মৌসুম থেকে এনসিএলে অংশ নেয় ৮টি দল, ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত সবগুলো দলই খেলত একে অন্যের সঙ্গে। এরপর দুটো ভাগে ভাগ করা হয়, টায়ার ১ এবং ২’ রাখা হয়েছিল, ছিল অবনমন এবং উন্নয়ন।
এবার আর দুই ভাগ নয়, ৭ দলের সিংগেল লিগ পদ্ধতিতে হবে এনসিএল।
এর এনসিএলের টি-টোয়েন্টি ভার্সনে দল হবে ৮ টি!দলগুলো হলো ঢাকা,চট্টগ্রাম,বরিশাল,রংপুর,খুলনা,সিলেট,রাজশাহী এবং ঢাকা মেট্রো।বিপিএলের আগেই এই আসর খেলোয়াড়দেরকে বিপিএলের জন্যও প্রস্তুত করবে বলে অনেকের ধারনা!




