আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সের অংশ হিসেবে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে বাংলাদেশের পরিচিত মূখ শরফুদ্দ্যোলা ইবনে শহীদ সৈকতকে। তিন ম্যাচের টেস্ট সিরিজের দুটিতে অন-ফিল্ড আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দেশসেরা এই আম্পায়ার। সৈকত ছাড়াও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফনি, শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং পাকিস্তানের আসিফ ইয়াকুবকেও দেখা যাবে এই সিরিজে আম্পায়ারের দায়িত্বে।
শরফুদ্দ্যোলা ইবনে শহীদ সৈকত এরই মধ্যে আম্পায়ারের দায়িত্ব নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আইসিসি এলিট প্যানেলে অর্ন্তভুক্ত থাকা এই আম্পায়ার নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১০ সাল থেকে। ২০২২ সালের এশিয়া কাপে পাকিস্তান বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচও অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন সৈকত। ম্যাচের কঠিন পরিস্থিতে বোলারের আবেদনে বেশিরভাগই সঠিক সিদ্বান্ত দিয়েছেন সৈকত।
আরও পড়ুনঃ- স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এমনকি রিভিউ আবেদনের পরেও সৈকতের সিদ্বান্তই সঠিক বলে গন্য হয়েছিলো। এশিয়া কাপ ছাড়া ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব ছিলেন সৈকত। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস করা ম্যাচে মাঠে ছিলেন দেশের এই পরিচিত মূখ। এতো সফলতার কারণে অবশ্য আইসিসির বাড়তি নজরে আসছেন সৈকত। তাই এবার পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পাচ্ছেন শরফুদ্দ্যোলা ইবনে শহীদ সৈকত।




