গেলো ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের আগে টি টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন সাকিব আল হাসান। টি টোয়েন্টি থেকে একেবারে বিদায় নিলেও টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে। তবে জাতীয় আন্দোলনের সময়ে গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি হওয়া সাকিব দেশে আসতে পারবেন কিনা তা নিয়ে ছিলো সন্দেহ। তাছাড়া বেশকটি বিতর্কিত কর্মকান্ডের কারণে সমালোচনায় আসেন সাকিব।
তাঁর মধ্যে অন্যতম হলো শেয়ার বাজার কারসাজির দাঁয়ে সাকিবকে ৫০ লাখ এবং তাঁর প্রতিষ্ঠান মোয়ার্খ মাঠকে ১ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলে বিদায় নেয়ার জন্য অবসর ঘোষণা পরপরই দেশে এসে যাতে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে পারেন তাঁর জন্য বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব আল হাসান। উত্তরে বিসিবি সাকিবের প্রস্তাব প্রত্যাখান করে দেন। সেই প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, বিসিবি কারো ব্যাক্তিগত নিরাপত্তা দিতে পারবেনা। এবার সাকিবের নিরাপত্তার বিষয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
আসিফ মাহমুদ জানিয়েছেন, সাকিব আল হাসান বিশেষ একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে চান সাকিব যেনো ঘরের মাঠে শেষ টেস্ট খেলার সুযোগ পান। এই প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সাকিব এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান। আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব।
আরও পড়ুনঃ- ইংল্যান্ডের পাকিস্তান সফরে আম্পায়ারের দায়িত্বে থাকছে বাংলাদেশের সৈকত
কেউ যদি সাকিবের বিরুদ্বে অভিযোগ তুলে সেটা ভিন্নভাবে দেখছেন আসিফ মাহমুদ। সাকিবের নিরাপত্তার বিষয়ে এরই মধ্যে কথা হয়েছে বলে জানান তিনি। এই বিষয়ে আসিফ মাহমুদ আরও বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা ভিন্ন বিষয়। সেই বিষয়ে আমি কিছু বলতে পারি না, কারণ সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরইমধ্যে বলেছি, সেটা আমরা নিশ্চিত করব।’




