ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে আগ্রাসী ব্যাটিং তান্ডব চালিয়ে ছোট লক্ষ্যকে খুব সহজে চেজ করলেন স্বাগতিকরা। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে টাইগার শিবিরে বড় ধাক্কা। আর্শদীপ সিংয়ের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচে আউট হন লিটন দাস। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমনের ছয়ে কিছুটা আশা দেখা দিলেও হার্দিকের বলে ইনসাইট এইডসে স্টাম্প উপড়ে যায় তার।
আরও পড়ুনঃ- ভারতের বিপক্ষে বাংলাদেশের দৃষ্টিগোচর ব্যাটিং, দশ অঙ্কের নিছে আউট সাতজন
অধিনায়ক শান্তর স্লো ব্যাটিংয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু সেট হয়েও বেশিদুর যেতে পারলেন না শান্ত৷ এমন ব্যাটিং ব্যর্থতার দিনে মিডল অর্ডারে একমাত্র মেহেদী হাসান মিরাজ ছাড়া দাঁড়াতে পারেনি আর কেউ। শেষ পর্যন্ত মিরাজ ক্রিজে থেকে ব্যাক্তিগত ৩৫ রানে সাথে দলীয় ১২৭ রান তুলেন সফরকারী বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ আর্শদীপ ও বরুণ চক্রবর্তী নেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো তান্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। মাত্র দুই উইকেট হারিয়ে পাওয়ারপ্লে-তে তুলেন ৭১ রান। যেটা টি টোয়েন্টিতে এই মাঠে সর্বোচ্চ পাওয়ারপ্লে রান। তরুণ ক্রিকেটার অভিষেক শার্মা, অধিনায়ক সুর্যকুমার যাদব ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দুইশোর উপর স্ট্রাইক রেটে ব্যাট করে রীতিমতো বাংলাদেশী বোলারদের কাপিয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের ছুঁড়ে দেওয়া ১২৮ রানের লক্ষ্য ১১.৫ ওভার খেলে সহজে জিতে নেয় ম্যান ইন ব্লুরা। এই জয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেলো স্বাগতিক ভারত।
সংক্ষিপ্ত স্কোরঃ-
বাংলাদেশ ১২৭/১০ (১৯.৫)
মিরাজ ৩৫ (৩২)
শান্ত ২৫ (২৭)
ভারত ১৩২/৩ (১১.৫)
হার্দিক ৩৯ (১৬)
সুর্যকুমার ২৯ (১৪)
ফলাফলঃ- বাংলাদেশের সাত উইকেটের পরাজয়।




