শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পেলেন দেশটির লিজেন্ড ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ অব্দি এই গুরু দায়িত্ব পেলেন জয়সুরিয়া। জয়সুরিয়া প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তাছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জয়সুরিয়া নিজেই জানিয়েছেন এই প্রধান কোচ হওয়ার বিষয়টি।
আরও পড়ুনঃ- প্রথম টি টোয়েন্টিতে হার বাংলাদেশের, ভারত বারো ওভারে শেষ করলেন ম্যাচ
এক বিবৃতিতে এসএলসি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব থেকে প্রমোশন পেয়ে প্রধান কোচের দায়িত্ব পেলেন সনাৎ। আগামী পহেলা অক্টোবর থেকে এই দায়িত্ব শুরু করবেন দেশটির এই লিজেন্ড ক্রিকেটার। অবশ্য এর আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন জয়সুরিয়া। তার করা অনির্দিষ্টকালীন কোচিংয়েও বড় সাফল্যও এনে দিয়েছেন শ্রীলঙ্কা দলকে। গেলো টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যার্থতায় হেড কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিস সিলভারউড।
এরপরে জয়সুরিয়াকে শ্রীলঙ্কা দলের দায়িত্ব দেয়া হয়। সনাৎের অধিনে ঘরের মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপের দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই নিউজিল্যান্ডকে হারিয়ে হ্যোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কার। এই জয়ের পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপের ফাইনালের জন্য রেসে খুব ভালোভাবে ঠিকে আছে শ্রীলঙ্কা। আগামী পহেলা অক্টোবর থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত জয়সুরিয়ার সাথে চুক্তি করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এর আগে সনাৎ জয়সুরিয়া শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচকের ভূমিকায়ও কাজ করেছিলেন।




