টেস্টের পরে এবার টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেওয়ার পথে মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল দিল্লিতে অবসরের ঘোষণা দিতে পারেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে খেলতে যাওয়ার আগে থেকে গুঞ্জন ছিলো এই সিরিজই হতে যাচ্ছে রিয়াদের টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ৷
আরও পড়ুনঃ- লম্বা সময়ের জন্য শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন সনাৎ জয়সুরিয়া।
প্রথম টি টোয়েন্টির আগেও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। শান্ত বলা সেই বক্তব্য থেকে সবাই আন্দাজ করেছিলেন এবার বুঝি রিয়াদের টি টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে। সেই আশংকায় সত্যি হলো৷
দেশের বিশ্বস্ত গণমাধ্যম পত্রিকা ‘প্রথম আলোর’ রিপোর্ট অনুযায়ী আগামী কালই টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেবেন রিয়াদ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ খেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ ১৩৯ টি টোয়েন্টি ম্যাচ। এবার দীর্ঘ ১৭ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানছেন দেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।




