সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) চট্টগ্রাম কিংসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কদিন আগেও সাকিব আল হাসান দেশে আসতে পারবেন কিনা তা নিয়ে ছিলো সন্দেহ। কিন্তু এবার সব সন্দেহর অবসান ঘটিয়ে চট্টগ্রামের পুরনো ফ্র্যাঞ্চাইজির সাথে এই আসরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব।
আরও পড়ুনঃ- বিপিএলে ঢাকার হয়ে খেলতে আসছেন অ্যালেক্স হেলস
গেলো আসরে রংপুরের হয়ে খেলা সাকিবকে পেতে আশায় ছিলেন রংপুরের টিম ডিরেক্টর। এই নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালেও সাকিবকে পেতে আগ্রহ প্রকাশ করেছিলেন রংপুরের এই টিম ডিরেক্টর। এরপরই সবাই আশা করেছিলেন সাকিব দেশে আসার সুযোগ পেলে হয়তো নিজের পুরনো দলে খেলবেন। কিন্তু সবধরনের গুঞ্জনের উর্ধ্বে গিয়ে এবার চিটাগং কিংসকে বেচে নিয়েছেন সাকিব।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাকিব অবসরের ঘোষণা দিয়েছিলেন টেস্ট এবং টি টোয়েন্টি থেকে। এরপর সাকিবের দেশে আসা নিয়ে সংশয় দেখা দিলেও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের পোস্টে দেশে আশার বিষয়টি পরিষ্কার করেন তিনি। দশ বছর পর ফিরে আসা চট্টগ্রাম কিংস আগেই বলেছিলেন, দলে খেলোয়াড় সাইনিংয়ে চমক নিয়ে আসবে তারা৷ যেই কথা সেই কাজ, সাকিবকে দলে ভিড়িয়ে দর্শকদের চমকে দিয়েছেন বন্দর নগরীর এই দলটি।




