Homeক্রিকেটহায়দ্রাবাদে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন মাহমুদউল্লাহ রিয়াদ

হায়দ্রাবাদে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন মাহমুদউল্লাহ রিয়াদ

- Advertisement -spot_img
কথায় আছে সময় তার আপন গতিতে চলে। দীর্ঘ ১৭ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ার সমাপ্ত হলো মাহমুদউল্লাহ রিয়াদের। ২০০৭ টি টোয়েন্টিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ রিয়াদের ছোট সংস্করণে ক্যারিয়ার সমাপ্তি হলো ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে। ৩৯ ছুঁই ছুঁই মাহমুদউল্লাহ আগেই বলে দিয়েছিলেন ভারতের বিপক্ষে এই সিরিজই হবে তার ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুনঃ- সরাসরি চুক্তিতে খুলনা টাইগার্সে মিরাজ, রিটেইন করেছে আফিফ ও নাসুমকে

আজ নিজের শেষ টি টোয়েন্টি খেলতে নেমে বোলিং-ব্যাটিং দুটোতেই দেখা গেছে মাহমুদউল্লাহকে। বাংলাদেশের বোলারদের এমন খারাপের দিনে খারাপের ভালো যাকে বলে সেটি করে দেখিয়েছেন মাহমুদউল্লাহ। তবে আজকে ব্যাটিংয়ে মলিন ছিলেন ডানহাতি এই ব্যাটার। নিজের ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টিকে স্বরণীয় করে রাখার মতো ব্যাটিংয়ে তেমন আলো ছড়াতে পারেননি। নিজের বিদায়ের দিনে খানিকটা অশ্রুসিক্ত হতে দেখা গেছে এই সাইলেন্ট কিলারকে।

অবশ্য নজর কেড়েছে মাহমুদউল্লাহ আউট হয়ে চলে যাওয়ার সময় ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব তার কাঁধের উপর হাত দিয়ে বিদায়ী অভিবাদন জানানোর চিত্রটি। আজকে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে পঞ্চপাণ্ডব নামক জুটির অবসান হলো বাংলাদেশ ক্রিকেট দল থেকে। ২০০৭ সালে টি টোয়েন্টিতে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ খেলেছেন দেশের হয়ে ছোট সংস্করণে সর্বোচ্চ ম্যাচ। ১৩৯ ম্যাচে করেছেন ২৩৯৪ রান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here