Homeক্রিকেটবৃহস্পতিবার দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান

বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান

- Advertisement -spot_img
গেলো ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের আগে নিজের অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি টোয়েন্টিকে একেবারে বিদায় বলে দিলেও সাদা পোশাকের ফরম্যাটকে বিদায় বলতে চান ঘরের মাঠ থেকে। আর তাই আসন্ন সাউথ আফ্রিকা সিরিজে ঘরের মাঠ থেকে বিদায় নেওয়ার ইচ্ছাপোষণ করেন সাকিব।

আরও পড়ুনঃ- চিটাগং কিংসে আসছে আরেক বড় নাম

গেলো জুলাই – আগস্টে ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পদত্যাগের পর আর দেশে আসতে পারেননি সাকিব।এমনকি এরপরপরই সাকিবের বিরুদ্বে হত্যা মামলা করা হয়েছে। সর্বশেষ ভারত সিরিজ শেষে দেশে ফিরতে না পেরে ভারত থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান বাংলাদেশের এই পোস্টার বয়। অবশ্য নিজের শেষ টেস্ট খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নিরাপত্তাও চেয়েছিলেন সাকিব।

কিন্তু বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন কারো ব্যাক্তিগত নিরাপত্তা দিতে পারবেনা বিসিবি। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব জানিয়েছিলেন, ক্রিকেটার হিসেবে সাকিবের নিরাপত্তা অবশ্যই দেবে তাঁরা। তারই পেক্ষিতে বৃহস্পতিবার সাকিব সাদা পোশাকের ক্যারিয়ারে নিজের শেষ টেস্ট খেলতে সাকিব ঢাকায় আসতে পারেন বলে জানা গেছে। দেশের বিশ্বস্ত একটি অনলাইন গণমাধ্যম এমনই খবর প্রকাশ করেছে।

অন্যদিকে সাকিবকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে রবিবার সারাদিন চলে যোথ্য বাহিনীর মহড়া অভিযান। প্রথমে চারিদিকে ঘুরে ঘুরে দেখায় হয়, এরপর বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে কিভাবে বিসিবিকে নিরাপত্তা দেবে তা দেখানো হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দেশে ফিরতে পারেন দেশের সবচেয়ে এই বড় তারকা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here