Homeক্রিকেটহাথুরুসিংহে-কে বরখাস্ত করেছে বিসিবি, চুক্তি বাতিল

হাথুরুসিংহে-কে বরখাস্ত করেছে বিসিবি, চুক্তি বাতিল

- Advertisement -spot_img
আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহে নিয়োগ দিয়েছিলো তৎকালীন নাজমুল হাসান পাপনের বোর্ড। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাতের ঘটনায় এবার প্রধান কোচের পদ থেকে হাথুরুকে বরখাস্ত করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি হাথুরুসিংহের সাথে ২০২৫ সাল পর্যন্ত থাকা চুক্তিটিও বাতিল করেছে বিসিবি।

আরও পড়ুনঃ- সরাসরি চুক্তিতে গল মার্ভেলসে খেলবেন সাকিব আল হাসান

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুমের বিরুদ্বে এমন অভিযোগ উঠলেও তাঁর কোনো সত্যতা খুঁজে পায়নি তখনকার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ব্যাক্তিগতভাবে তাঁদের সাথে আলোচনা করার পর শ্রীলঙ্কান এই কোচকে বরখাস্ত করার সিদ্বান্ত নেন। প্রথমত ৪৮ ঘন্টার জন্য বরখাস্ত করার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে আজ তাঁর জবাব দেন হাথুরু। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশে না থাকায় অন্যান্য পরিচালকদের সাথে জুম মিটিংয়ের মাধ্যমে হাথুরুকে একেবারে সাসপেন্ড করে দেওয়ার সিদ্বান্ত নেন।

তাছাড়া ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর চুক্তিটি বাতিল করা হয়েছে এই মিটিংয়ে। লঙ্কান এই কোচের বদলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ফিল সিমন্সকে। টাইগারদের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন সিমন্স। চলতি মাসের সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দলে দায়িত্ব গ্রহণ করবেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here