Homeক্রিকেটসেমি ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের ইমার্জিং দলের

সেমি ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের ইমার্জিং দলের

- Advertisement -spot_img
ইমাজিং এশিয়া কাপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরে এবারের আসর থেকে বিদায় নিলো বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কার দেওয়া ১৬২ লক্ষ্যে খেলতে নেমে সাত উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। শুরুতে সাইফ হাসানের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ভালো শুরু পায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ-  জিততে হলে ২০০ রানের লক্ষ্য দিতে হবেঃ- হাসান মাহমুদ

পাওয়াপ্লেতে প্রতি ওভারে প্রায় দশ গড়ে ৫৯ রান তুলে সাইফ হাসানরা। একটি সময়ে মনে হয়েছিলো খুবই সহজে এই লক্ষ্যটি চেইজ করে ফেলবে বাংলাদেশ। কিন্তু হুট করে সাইফ হাসান রিটায়ার্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলে এরপর রান খরায় ধুঁকতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডারে স্লো স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি লাল সবুজের প্রতিনিধিত্বকারিরা।

শেষের দশ ওভার যখন প্রয়োজন ৮২ রান তখনো স্লো ব্যাটিং করে গেছেন মিডল অর্ডারের ব্যাটাররা। অবশ্য এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টাইগারদের পেসার আবু হায়দার রনি। তাঁর ২৫ বলে ৩৮ রানের দ্রুত গতির ব্যাটিং ম্যাচ জয়ের কিছুটা আশা দেখালেও অবশেষে দলীয় ১৪২ রানে থামতে হয়ে আকবর আলীদের। এই হারে ইমার্জিং এশিয়া কাপ থেকে বাদ পড়ে গেলো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরঃ-
শ্রীলঙ্কা ১৬১/৭ (২০)
রাথনায়াকে ৪২
উদারা ৩৫

বাংলাদেশ ১৪২/৭ (২০)
রনি ৩৮
সাইফ ২৯

ফলাফলঃ- বাংলাদেশ ১৯ রানে পরাজিত

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here