টেস্ট ক্রিকেট বিদায় বলেছেন অনেক দিন হলো। পরিস্থিতি অনুযায়ী ধারণা করা হচ্ছিলো ওয়ার্নারের বিদায়ের পর ওপেনিংয়ে অভাব পূরণ করতে যাচ্ছেন স্টিভেন স্মিথ। দীর্ঘদিন উসমান খাজার সঙ্গে ওপেন করেছেন অজি এই বাঁহাতি ব্যাটার। কিন্তু তার অবসরে যেনো জায়গাটা অপূর্ণতা থেকে গেলো। যাকে নিয়ে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন সেই স্মিথও হতাশ করলেন।
আরও পড়ুনঃ- সেমি ফাইনালে যাওয়া হলো না বাংলাদেশের ইমার্জিং দলের
তবে অজি ক্রিকেট বোর্ড চাইলে অবসর ভেঙে ভারতের বিপক্ষে ফিরতে চান ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমকে এমনটা বলেছেন বাঁহাতি এই ব্যাটার। ওয়ার্নার জানায় সে খেলার সব সময় রেডি আছে। কেউ যদি তাকে ডাকে তাহলে সে অবশ্যই সাড়া দেবে। আবশ্য অজি টিমে এখনো রেড বল টিমের জন্য বেশিরভাগ ক্রিকেটার প্রস্তুত নয় বলেও জানান ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার নিউজ কর্পকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্নার বলেন, ‘আমি সব সময় রেডি। জাস্ট একটা ফোন করুন। এটা মজা করে বলছি না। একটা ফ্যাক্ট বলি, আমাদের টেস্ট টিমের বেশির ভাগেরই রেড বলে সেই অর্থে প্রস্তুতি হয়নি। শেফিল্ড শিল্ডে প্রথম রাউন্ড খেলেছে। আমাকে যদি এই সিরিজে প্রয়োজন হয়, আমি শেফিল্ড শিল্ডের পরের রাউন্ডে খেলতে রাজী। সেখানেই বোঝা যাবে আমি কতটা প্রস্তুত।’




