তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য গত শনি ও রবিবার দুভাগে ভাগ হয়ে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই যাত্রায় অনুপস্থিত ছিলেন স্পিনার নাসুম ও পেসার নাহিদ রানা। মূলত ভিসা জটিলতার কারণেই দলের সাথে যোগ দিতে পারেননি এই দুই ক্রিকেটার। ওয়ানডেতে প্রায় অনেকদিন পর ডাক পেয়েছেন নাসুম ও প্রথমবারের মত ওয়ানডে স্কোয়াডে সুযোগ মিলেছে পেসার নাহিদ রানার। তবে দুজনেরই আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলা এখন সুতার উপরে ঝুলছে। সোমবার বিমানে ওঠার কথা থাকলেও, ভিসা নিশ্চিত না হাওয়ায় বিমানে চড়তে পারেননি এই দুই ক্রিকেটার। তাই তৈরি হয়েছে শঙ্কার কালো মেঘ। তবে মঙ্গলবার ভিসা পেলেই উড়াল দিবেন নাসুম ও রানা। আর যদি সেটা না হয়, তাহলে চরম বিপদে পড়বে টাইগার ম্যানেজমেন্ট। ফলে, স্কোয়াড এর বাকি ১৩ জনকে নিয়ে সাজাতে হবে একাদশ। ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। মূলত প্রস্তুতির উদ্দেশ্যই এই সিরিজ খেলবে টাইগাররা। তাই তাদের দুজনের দলে থাকা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
৬ নভেম্বর শারজাহ স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ এবং একই ভেন্যুতে ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। সাম্প্রতিক সময় বাংলাদেশ দল খুবই খারাপ সময় পার করছে। তাই তারা অবশ্যই চাইবে এই সিরিজ জিতে ভক্তদের দারুন কিছু উপহার দিতে।




