গত ৮ ডিসেম্বর পরাশক্তি ভারতকে হারিয়ে এশিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলার যুবারা। টানা দুইবার এশিয়া কাপ জয়ের কৃতিত্ব ভারত বাদে আর কোন দেশের নেই। ২০২০ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে প্রতিপক্ষ ভারত ও ২০২৪ সালে এশিয়া কাপ ফাইনালে প্রতিপক্ষ ভারত, দুবারই চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের সাথে ম্যাচ মানে এক অন্যরকম উত্তেজনা। যেই উত্তেজনা প্রমাণ প্রতিবারই মিলেছে। পুরো এশিয়া কাপ জুড়ে যুবা চোখ ধাধানো পারফরম্যান্স সবার মন কেড়েছে। দেশে এসে দলপতি আজিজুল হক তামিম স্লেজিং করা নিয়ে বলেন,’ভালো দলের বিপক্ষে খেললে স্লেজিং হয়। ওরাও করেছে, আমরাও করেছি। জিততে গেলে একটু স্লেজিং, এগ্রেশন দরকার আছে।’
ভারতের মত প্রতিপক্ষ আর ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে কি করে সামলিয়েছেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জিততে হলে কে সামনে কে পেছনে দেখার দরকার নেই, তোরা খেলতে থাক। এক্সাইটমেন্ট, এগ্রেশনের সময় বলছিলাম ঠাণ্ডা থাক, আল্লাহ ভরসা।’ এশিয়া কাপ জয়ী যুবাদের ছাদখোলা বাসে ঢাকা ভ্রমণ করানোর কথা আছে। অনুর্ধ্ব ১৯ দলের এরকম পারফরম্যান্স বাংলাদেশ দলের পাইপলাইনকে সমৃদ্ধ করবে। নতুন খেলোয়ার আসার পথ তৈরি হবে।




