টি টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার রেকর্ড, এক সময়কার বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে। সর্বোচ্চ ৪২ বার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে সাকিব। এই তালিকায় ২ এ অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ বার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রিয়াদ। আরেক ওপেনার তামিম ইকবাল খান এর ২০! মুশফিকুর রহিম এর ১৭! এই তালিকায় অবস্থান করছে শেখ মাহেদী। এখন পর্যন্ত ১৩ বার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শেখ মাহেদী। তাতে করে একটা ব্যপার স্পষ্ট, সাকিব, মাহমুদউল্লাহ,র দেখানো পথে ই হাঠছেন শেখ মাহেদী।
মাহেদী বাংলাদেশ দলে আসার যাওয়ার মধ্যে ই থাকছে! তাতে করে ও ১৩ বার ম্যান অফ দ্যা ম্যাচ জিতে নিয়েছে। ওকে সময় দিলে দেশের হয়ে ভালো করবে এ কথা বলার অপেক্ষা রাখেনা। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে যে পারফর্ম করেছে তাতে করে এ কথা বলা যায়। বোলিং এর সাথে ব্যাটিং টা ও করেন মোটামুটি ভালো। সুযোগ পেলে আরও ম্যান অফ দ্যা ম্যাচ জিততে পারেন মাহেদী,সেই সম্ভবনা আছে তার ভিতর।
সাকিব,মুশফিক টি টুয়েন্টি কে বিদায় বলে দিয়েছে। নতুন করে এই রেকর্ড ভাগাভাগি করার সুযোগ তাদের সামনে নেই।বরং মেহেদী এই রেকর্ড কে চ্যালেঞ্জ জানাতে পারেন। এর জন্য ভালো পারফর্ম এর বিকল্প নেই।
শেখ মাহেদীর পারফরম্যান্স নিয়ে হয় না তেমন একটা আলোচনা, কিছুটা আড়ালে,আবডালে ই থেকে যায়। ভালো করলে নেই তেমন কোনো মাতামাতি! কিন্তুু সমালোচনা করতে ছারেন না সমর্থক রা একদম ই! একটু এইদিক থেকে ওইদিন হলে ই ওঠে সমালোচনার ঝড়!
অথচ শুরুর দিকে অর্থাৎ পাওয়ার প্লে তে ব্যাটিংদের সামলিয়ে থাকে মাহেদী।যা অত্যান্ত কঠিন কাজ ই বটে।এই কঠিন কাজ টা ই অনেকটা ই সফলতার সঙ্গে করে থাকেন ই স্পিন বোলার ।
ভালো ইকোনোমি মেইনটেইন করে থাকেন। দলের জন্য যা বেশ কার্যকরী। সাথে ১৫ থেকে ২০ টা রান করার সামর্থ্য ও রাখেন শেখ মাহেদী।
আরও বেশি সুযোগ পেলে এই ফরম্যাট টায় নিজেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিতে পারেন মাহেদী। বড়দের রেকর্ডে ভাগ বসাতে পারেন। আপাতত সাকিব, কিংবা মাহমুদউল্লাহ রিয়াদ এর রেকর্ড এর দিকে ই ছুটছেন তিনি।
ভবিষ্যতে বাংলাদেশ দলের হয়ে আরও বেশি অবদান রাখুন মাহেদী, আরও বেশি ম্যান অফ দ্যা ম্যাচ জিতে নিক! সমর্থক রা বর্তমান প্রেক্ষাপটে তার উপর ভরসা রাখতেই পারে।




