অল্পতেই বড় গল্প বানানো যেমন উচিৎ নয়,তেমনি উচিৎ নয় বিশেষ কোনো অবদান আড়ালে রাখা।কোচ সালাউদ্দিন দেশের সবচেয়ে সেরা কোচ এই কথার দ্বিমত করা লোক কমই আছে।তবে জাতীয় দলের সাথে তার যুক্ত হওয়া হচ্ছিলোনা।বিসিবির নতুন বোর্ড এবার আভাস দিয়েছে বেশ কিছু পরিবর্তনের,এবং বাংলাদেশের জাতীয় দলের সহকারী কোচ এবং ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কোচ সালাউদ্দীনকে।
আর যোগ দেওয়ার পর প্রথম সফরেই ইতিবাচক ফলাফল পেয়েছে বাংলাদেশ।টেস্টে প্রথম টেস্টে ভরাডুবি ও ২য় ম্যাচের প্রথম ইনিংসেও খারাপ খেলার পরই বদলে যায় ব্যাটারদের মন মানসিকতা।আক্রমণত্মক ব্যাটে সেই টেস্টে বড় জয় পায় বাংলাদেশ। এরপর ওয়ানডেটে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও এক ম্যাচে ৩২০+ অন্য ম্যচে ৩০০ এর কাছাকাছি রান করে টাইগাররা।অর্থাৎ ব্যাট হাতে সলিডই ছিলো বাংলাদেশ।এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ পেয়েছে ৩ বড় জয়.!প্রথম জয়টি কিছুটা হাত ফসকানোর সম্ভাবনা উঠলেও বাকি দুই ম্যচেই ডমিনেট করে জিতেছে বাংলাদেশ দল।আর তাই ম্যাচ শেষে লিটন কৃতিত্ব দিয়েছেন এই কোচকেই।
নিজের ব্যাটিং নিয়ে লিটন গতকাল বলেন,
“ব্যাটিংয়ে আমি চেষ্টা করছি। তিন ফরম্যাট খেলছি, লাগাতার একটু খারাপ চলে গেছে। আমি চেষ্টা করছি। সালাউদ্দিন স্যারের সাথে কাজ করছি। সালাউদ্দিন স্যার অনেক হেল্পফুল। আমাদের অনেক সহায়তা করছেন।’
তবে দলের উপর সালাউদ্দীনের প্রভাব নিয়ে তিনি আরও বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় স্যারের সাথে ফ্রি। স্যার খুব ছোট থেকে খেলোয়াড়দের চেনেন। ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করছে। আমিও স্যারের সাথে কথা বলছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে আসতে পারব।’
সালাউদ্দিনকে নিয়ে লিটন আরও বলেন, ‘সব কোচিং স্টাফই অনেক ফ্রেন্ডলি। নতুন কোচও। উনি কখনও খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেন না। আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি আমাদের কথারও মূল্য আছে। এ জিনিসটা গ্রহণ করেন। সালাউদ্দিন স্যারের কথা যেটা বললাম, আমরা বেশিরভাগই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি। সবাইকে চেনে। আলোচনা ভালো হচ্ছে ড্রেসিংরুমে। স্যার খুবই ফ্রেন্ডলি মানুষ যার সাথে সব ধরণের কথা বলতে পারবেন। কেউ চাপে থাকলেও বের হয়ে আসতে পারে।’
একসময় কোচ হাথুরুসিংহের সময় ড্রেসিংরুমের পরিবেশ ছিল চাপপূর্ণ এবং খেলোয়াড়রা মানসিকভাবে দুর্বল হয়ে পড়তেন। তবে কোচ সালাউদ্দীন যুক্ত হবার পর মানসিকভাবে শক্তিশালী করেছেন এবং খেলোয়াড়দের মধ্যে একাত্মতার অনুভূতি তৈরি করেছেন।
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদসহ পুরো দলই একটি সুসংগঠিত ইউনিট হিসেবে খেলেছে। আর দেশী কোচ সালাউদ্দীন বরাবরই খেলোয়াড়দের আস্থার জায়গা!




