হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভেল্যু ৪.৫০ মিলিয়ন ইউরো, যা টাকার অঙ্কে প্রায় ৫৫ কোটি ৯৪ লক্ষ টাকার বেশি।
কিছুদিন পরই বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা চৌধুরী! লেস্টার সিটির অন্যতম ক্যাপ্টেন হামজা সর্বোচ্চ স্থরের ফুটবল থেকে আসবেন লাল সবুজের জার্সিতে খেলতে।
তবে তার আগেই আলোচনায় এসেছে হামজার উচ্চ মার্কেট ভেল্যু।ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা খেলোয়াড় হিসেবে এই মুল্য কম হলেও বাংলাদেশের হিসেবে এটি আকাশছোঁয়া মুল্য।
কেননা হামজার মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশের সম্বলিত স্কোয়াডের ভ্যালুর চেয়েও ১.৪৭ মিলিয়ন ইউরো বেশি!
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুসারে হামজার ভ্যালু ৪.৫০ মিলিয়ন ইউরো ও পুরো বাংলাদেশ স্কোয়াডের সম্বলিত ভ্যালু ৩.০৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ হামজা স্কোয়াডে যুক্ত হলে বাংলাদেশের মোট ভ্যালু হবে ৭.৫৫ মিলিয়ন ইউরো যা হবে ভারতকে পিছনে ফেলে দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো দলের সর্বোচ্চ ভ্যালু।টাকার অংকে হামজা যুক্ত হলে বাংলাদেশের স্কোয়াডমুল্য হবে প্রায় ৯৩ কোটি ৮৬ লক্ষ্য টাকার বেশি।অন্যদিকে টাকার অঙ্কে বর্তমানে ভারতের স্কোয়াডমুল্য ৭২ কোটি ৭২ লাখ টাকার বেশি।অর্থাৎ বাংলাদেশের স্কোয়াডমুল্য হবে ভারতের চেয়েও প্রায় ২০ কোটি টাকার বেশি তবে তা যে শুধুই হামজার জন্য তা বলাই যায়।
এদিকে সেই ভারতের বিপক্ষেই অভিষেক হবে হামজা চৌধুরীর।
এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইপর্বে সি-গ্রুপে প্রতিপক্ষ হিসেবে ভারত, সিঙ্গাপুর ও হংকংকে পেয়েছে বাংলাদেশ। আগামী বছরের ২৫ মার্চ থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত মাঠে গড়াতে যাওয়া বাছাইপর্বে ছয়টি গ্রুপ থাকবে।
প্রতি গ্রুপের সেরা দল এশিয়ান কাপের ১৯তম আসরে খেলার টিকিট কাটবে। হোম ও অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ছয়টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাছাইপর্বের প্রথম দিন ২৫ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
ফিফা র্যাংকিং অনুযায়ী গ্রুপের প্রতিটি দলই ১৮৫তম স্থানে থাকা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে ভারতের অবস্থান ১২৭তম। হংকং ও সিঙ্গাপুরের যথাক্রমে ১৫৬ ও ১৬১তম স্থানে।
বাছাইপর্বে ছয়টি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপের সেরা দল এশিয়ান কাপের ১৯তম আসরে খেলার টিকিট কাটবে। হোম ও অ্যাওয়ে মিলিয়ে প্রতিটি দল ছয়টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এই বাছাইপর্বে ২৫ মার্চ, ২০২৫: ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি অনুষ্টিত হবে এরপর।৩১ মার্চ, ২০২৬: সিঙ্গাপুর বনাম বাংলাদেশের লেগের ম্যাচের মাধ্যমে শেষ হবে এই বাছাইপর্ব।




