এবার বিপিএলে নতুনভাবে ফিরে এসেছে রাজশাহী। ২০১২ সালে বিপিএলে প্রথম যাত্রা করে রাজশাহী! তখন নাম ছিল দুরন্ত রাজশাহী। এরপর মাঝখানে আসা-যাওয়ার মধ্যেই ছিল। ২০৫ বিপিএলে ফিরে এসেছে দলটি। পরে ২০১৯-২০ আসরে চ্যাম্পিয়ন্স হয়েছিল রাজশাহীর এই দল টি। এবার আবার অংশগ্রহণ করতে যাচ্ছে এবারের বিপিএলে। তাই নামেও এসেছে পরিবর্তন।
ড্রাফটার পরে আলোচনা সমালোচনা কম হয়নি দুর্বার রাজশাহীকে নিয়ে। ড্রাফ থেকে কিংবা সরাসরি চুক্তিতে তেমন কোন বড় খেলোয়ার সংযোজন করেনি দূর্বার রাজশাহী। দেশিদের মধ্যেও সবচেয়ে বড় তারকা এনামুল বিজয় এবং তাসকিন আহমেদ। নতুনভাবে ফিরে আসার খেলোয়াড় রিটেইন করতে পারেনি রাজশাহী। সরাসরি চুক্তিতে শুধুমাত্র এনামুল বিজয় কে দলে নিয়েছিলেন। এরপর ড্রাফট থেকেও তেমন বড় কোনো নাম যোগ করে নি এই ফ্রাঞ্চাইজি।
অনেকেই এই দলটিকে দুর্বল দল হিসেবে বিবেচনা করে থাকেন। নামে ভারে বড় খেলোয়াড় করার তালিকায়,,সবার থেকে পিছিয়ে এই দলটি। এর জন্যই হয়তো সমর্থকরা দুর্বল দল হিসেবে, অবহিত করেছিলেন।
তবে এবার এক চমক নিয়ে হাজির হয়েছে দুর্বার রাজশাহী। ব্যাটিং অর্ডারের শক্তিমত্তা বাড়াতে পাকিস্তানি ক্রিকেটার, মোহাম্মদ হারিসকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন। এতে করে নিঃসন্দেহে ব্যাটিং অর্ডারে শক্তিমত্তা বাড়বে, দুর্বার রাজশাহীর।
রাজশাহী চাইলে আরো কিছু নতুন খেলোয়াড় সংযোজন করে রাজশাহীর ফ্যানদের চমক দিতে পারেন। এতে করে ভক্তের সমর্থকদের হতাশার জায়গা খানিকটা কমতে পারে।
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঠে পারফর্ম করা।
মাঠের ক্রিকেটে কেমন করবে রাজশাহী সেটাই এখন দেখার বিষয়।




