Homeক্রিকেটআসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত; বাড়ছে উত্তেজনা !

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত; বাড়ছে উত্তেজনা !

- Advertisement -spot_img

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত।

ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। ৫০ ওভারি খেলায় এগিয়ে থেকে মাঠে নামবে ভারত। বিভিন্ন সমীকরনে দলটি বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে, তবেমাঠের ক্রিকেটে যারা ভালো করবে জয় তাদেরই হবে। এছাড়াও মাঠের বাইরে ক্রিকেটারদের সমর্থন যোগাতে তৈরী থাকবে বাংলাদেশের দর্শকরা। ক্রিকেটারদের উজ্জীবিত করতে ভক্তদের মাঠে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এমনকি ১২ তম প্লেয়ার হিসেবে দর্শকরা সবসময় মাঠের বাইরে থেকে সমর্থন যোগান দেয়। যা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে।

ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট ৫০ ওভারের হওয়ায় বাংলাদেশের জন্য ভালো সুযোগ আছে। তারচেয়েও বড় কথা এই টুর্নামেন্টে বাংলাদেশ তাদের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে। তাই এই আসরে টাইগারদের ভালো করার সম্ভাবনাও তাই নেহায়েত কম নয়। ২০১৭ সালের আসরে সেমিফাইনাল
খেলা বাংলাদেশ এবারের আসরে আরও বড় কোনো লক্ষ্য রাখবে নিশ্চয়ই। আর এই সফরে সঙ্গী হয়ে থাকতে চাইবে বাংলাদেশের দর্শকরা। তাদের একাংশ তাই এবার মাঠে থেকে দলকে উজ্জীবিত করতে নতুন নতুন স্লোগান নিয়ে মাঠে হাজির হতে চাইবে।

আর সেই স্লোগানে নতুনত্ব আনতে এবার স্টেডিয়ামে তাকবির দিতে চাইছে বাংলাদেশের ভক্তরা। প্রথম ম্যাচ যেহেতু দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেহেতু সেখানে অবস্থানরত বাংলাদেশী ফ্যানরা বিশেষ এই প্রথা চালু করতে চায়। ভারত বাংলাদেশ খেলার ইস্যূর বাইরেও নানান সময় বাংলাদেশ ভারত ধর্মীয় বিশ্বাসের কথা চালু থাকে। আর এজন্যই বাংলাদেশের ভক্তরা চাইছে তাঁরা স্টেডিয়ামে গিয়ে আল্লাহু আকবর ধ্বনি তুলবেন।
যদিও সে ম্যাচে মাঠের উত্তেজনায় ভরপুর থাকবে, কেননা ভারত শক্তিমত্তায় বড় দল হলেও বাংলাদেশ দল ছেড়ে কথা বলবে না। আর এমন বৈশ্বিক আসর গুলোতে ভারত বাংলার ম্যাচে দারুন উত্তেজনা লক্ষ্য করা যায়। এবারও হয়তো তেমনটাই হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here