Homeক্রিকেটবিপিএলকে ফুটিয়ে তুলতে দারুন উদ্যোগ ;প্রথমবারের ব্যবহার হচ্ছে ডিজিটাল ব্যানার!

বিপিএলকে ফুটিয়ে তুলতে দারুন উদ্যোগ ;প্রথমবারের ব্যবহার হচ্ছে ডিজিটাল ব্যানার!

- Advertisement -spot_img

বিসিবি কথা রেখেছে, বিপিএলকে ফুটিয়ে তুলতে দারুন সব ইনিশিয়েটিভ হাতে নিয়েছে। তার মধ্যে চমৎকার এক উদ্যোগ হলো ডিজিটাল ব্যানার। বিজ্ঞাপনের পণ্য ফুটিয়ে তুলতে এই ব্যানার নিয়ে আসা হয়েছে। যা বসবে মিরপুরে।

গত বিপিএলেই বিজ্ঞাপন ব্যানার ডিজিটাল করার কথা থাকলেও তা করা হয়নি। তবে আসন্ন এই বিপিএলে ডিজিটাল ব্যানার থাকছে এমনকি উদ্বোধনী ম্যাচ থেকেই ব্যানার পাওয়া যাচ্ছে। তার থেকেও বড় কথা বিসিবি যেসব কথা দিয়েছিলো সেসব রাখছে। উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল ব্যানার যার অন্যতম প্রমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বিসিবি দ্রুত গতিতে মাঠ প্রস্তুত করছে। উইকেট প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের আসবাবও সাজানো হচ্ছে। এমনকি বিপিএলে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ডিজিটাল ব্যানার। এর আগে স্পাই ক্যাম ব্যবহৃত হয়েছিলো প্রথমবারের মতো। এবার ডিজিটাল ব্যানার ব্যবহার করা হচ্ছে প্রথমবারের মতো। বিসিবির এমন ইনিশিয়েটিভ এর প্রশংসা করতেই হয়।

বৃহস্পতিবার সকাল সকাল ডিজিটাল বোর্ড প্রস্তুত করছিলো টেকনিশিয়ানরা। দর্শকদের দেখার শান্তির জন্য ডিজিটাল ব্যানার হবে বিপিএলের অন্যতম পরিবর্তন। এর আগের ১০ আসরে বিপিএলকে যেভাবে দেখতো এবার তার থেকে ভিন্ন উপায়ে দেখবে সবাই। এটাই বিপিএল পরিবর্তনের অন্যতম দৃষ্টান্ত। ক্রিকেটের আধুনিকায়নের জন্য বিসিবির এই চেষ্টা বিপিএলে নতুন মাত্রা যোগ করবে।

বিপিএল শুরুর আগে ছোট্ট একটা টুর্নামেন্টের মাধ্যমে প্লেয়ারদের ঝালিয়ে নেয়ার কাজটা ছিলো ক্রিকেটের উন্নয়নের স্বার্থে। কাঠামোগত উন্নয়নের বাইরে গিয়েও ক্রিকেটের উন্নয়ন করার দারুন প্রচেষ্টা ছিলো বিসিবির।
এনসিএল উন্মাদনা যেতে না যেতেই বিপিএল দামামা বাজতে শুরু করে। দেশের তিন জায়গায় বিপিএলের হরদম প্রচারণা চালানো হয়। যা দর্শকমহলে বেশ প্রশংসনীয় ছিলো।

প্রশংসনীয় হওয়ার মতো কাজ করতে হলে বিপিএলের উইকেট মেরামত করতে হবে, উইকেট ঠিকঠাক থাকলে বাহ্যিক দিক বিপিএলের শোভা বর্ধন করবে। আর সেই শোভা বর্ধনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ডিজিটাল বিজ্ঞাপন ব্যানার। নতুন এ্যাঙ্গেলে বিপিএল দেখার স্বাদ পাবে দর্শক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here