Homeফুটবলনেইমারের পছন্দের তালিকায় নেই রোনালদো!

নেইমারের পছন্দের তালিকায় নেই রোনালদো!

- Advertisement -spot_img

রোনালদোকে আইডল মানেন ভিনিসিয়াস জুনিয়ার। তার মত সেলিব্রেশন করেন, তাকে ফলো করে রিয়াল মাদ্রিদের নাম্বার সাত হয়েছেন। এইতো গ্লোব সকার এওয়ার্ডেও বলেছেন রোনালদোকে আমাকে সেরা মানলে আমিই সেরা। ভিনিসিয়াস জুনিয়ার রোনালদোকে সেরা মানলেও তাকে সেরাদের কাতারেই রাখেলন না তার সতীর্থ নেইমার জুনিয়ার। এমনকি সেরা পাচেও রাখেননি তাকে।

অবশ্য নেইমারের রোনালদোকে সেরা পাচে না রাখার খবর নতুন নয়। কোভিডের টাইমেই এক সাক্ষাৎকারে নিজের সেরা পাচ সাজান নেইমার। আর সেই তালিকার রোনালদোকে রাখেননি নেইমার। নতুন করে আবার আলোচনায় নেইমারের এমন সেলেকশন।

নিজের সেরা পাচের তালিকায় নেইমার স্বাভাবিকভাবেই রেখেছেন লিওনেল মেসিকে। মেসির সাথে সর্বোচ্চ বন্ধুত্ব নেইমারের। একই সাথে ২ আলাদা ক্লাবে রেখেছেন নেইমার। এছাড়া নেইমারের মেন্টর হিসেবে কাজ করেছেন আর্জেন্টাইন মেসি। এর সাথে নেইমার রেখেছেন এমএসএনে তার আরেক সঙ্গী লুইস সুয়ারেজ। সুয়ারেজকে সেরাদের তালিকায় রেখেছেন নেইমার।

এই তালিকায় যে শুধু নেইমার রোনালদোকেই যে নেননি তা নয়। নিজ দেশের কোন খেলোয়াড়কেই সেরা পাচে রাখেননি নেইমার। রোনালদোকে তালিকায় না থাকলেও তখনকার সময়ে রিয়াল মাদ্রিদে খেলা বেলজিয়ামের এডেন হ্যাজার্ডকে ঠিকই রেখেছিলেন নেইমার। যদিও নিজের দক্ষতার অনেকটাই চেলসিতেই দেখান হ্যাজার্ড। এছাড়া বাকি দুই নামে দুই ফ্রেঞ্চ তারকাকে রাখেন নেইমার।

সেখানে নেইমার রাখেন তখনকার পিএসজিতে খেলা ফ্রাঞ্চের কিলিয়ান এমবাপ্পেকে। এছাড়া জুভেন্তাসে খেলা মিডফিল্ডার পল পগবাকে রাখেন নেইমার। সব মিলিয়ে সেরাদের সেরার তালিকায় ঐ সময়ে এই ৫ জনকে রাখলেও রোনালদোকে রাখেননি নেইমার।

এর সাথে নেইমার সেবার বলেন কাদের সাথে খেলতে চান নেইমার। সেখানে অবশ্য কয়েকজন ব্রাজিলিয়ানের নাম উল্লেখ করেন নেইমার। নেইমার নিজে তার ক্যারিয়ারে ব্রাজিলের রোমারিও, রোনালদো নাজারিও, ফ্রাঞ্চের জিনেদিন জিদান, সুইডেনের জ্বালাতান ইব্রাহোমিভিচদের সাথে খেলার কথা জানান। তবে এতসব তারকার নাম না দিলেও কোথাও ৫ বার ব্যালন জয়ী রোনালদোর নাম নেননি নেইমার।

নিজের পছন্দের ক্ষেত্রে নেইমারের ব্যাক্তিগত পছন্দ থাকাটা অস্বাভাবিক নয়। তবে সেরাদের এই তালিকায় রোনালদোর না থাকা কিছুটা চমক দেয়। একই সাথে ব্রাজিল ও রোনালদোর দুটোর সাধারণ ভক্তদের জন্য এমনটা বেশ ধাক্কাজনক সংবাদই বটে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here