Homeফুটবলএবার আর্সেনালের নজরে ম্যাথুইস কুনহা! খরচ হতে পারে ৬৬ মিলিয়ন!

এবার আর্সেনালের নজরে ম্যাথুইস কুনহা! খরচ হতে পারে ৬৬ মিলিয়ন!

- Advertisement -spot_img

প্রিমিয়ার লীগে বরাবরই ধারাবাহিক ম্যাথুইস কুনহা। এক সময় খেলতেন ডিয়োগা সিমিওনের ক্লাব এথলেটিকো মাদ্রিদের। সেখান থেকে যোগ দেন ইপিএলের ক্লাব উলভসে। উলভসে যোগ দিয়েই করছেন একের পর এক গোল এসিস্ট। গত সিজনে মোট ২২ গোল এসিস্ট করেছেন দলটির হয়ে। এই সিজনে এর মাঝে পেয়েছেন ১৪ গোল এসিস্ট। সেখানে ১০ গোলের সাথে করেছেন ৪ এসিস্ট। প্রিমিয়ার লীগের ১৭ নাম্বারে থাকা দলেএ হয়ে এমন পারফর্মেঞ্চ তাই স্বাভাবিকভাবেই নজর কাড়ে সবার।

আর সেখানেই বড় ক্লাবের নজরে গেছেন কুনহা। অনেকদিন ধরেই নাম্বার নাইন খুজছে আর্সেনাল। সেখানে অনেক বড় তারকাদের সাথে রিউমার থাকলেও শেষ পর্যন্ত কাউকে কিনেনি আর্সেনাল। এবার গানার্সদের নজর পড়েছে ব্রাজিলিয়ান ম্যাথুইস কুনহার উপর। একজন জেনুইন গোল স্কোরার ও প্রিমিয়ার লীগের প্রুভেন কুনহাকে দলে চায় তারা।

এদিকে কুনহাকে দলে চায় ম্যানচেস্টার ইউনাইটেডও। নতুন কোচ রুবিন আমিরম এসে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগে নতুন শক্তি যোগ করতে চাচ্ছেন। এর সাথে আক্রমণভাগে ৩-৪-৩ ফর্মেশনের জন্য কুনহাকে যুতসই ভাবা হচ্ছে। আর সেখানে উলভসের কুনহাকে যেকোন মুল্যে চায় দলটি। এর মাঝে কুনহার জন্য মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দিতে চায় ক্লাবটি। ব্রিটিশ মিডিয়া দ্যা মিররের মতে সেটা হতে পারে ৬৬ মিলিয়ন ইউরোর অধিক মুল্য, যা বাংলাদেশের টাকায় প্রায় ৭৫০ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ দিয়েই কুনহাকে দলে ভেড়াতে চায় ইউনাইটেড। এছাড়া এই অর্থ নিয়ে প্যারিসের ক্লাব পিএসজিও তাকে নিজেদের ডেরায় ভেরাতে চায়।

যদিও কুনহাকে নিজেদের ডেরায়ই ধরে রাখতে চায় উলভস। উলভস কোচ পেরেইরার মতে এই মুহুর্তে তাদের দরকার কুনহাকে। কুনহা এমন একজন যে সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়দের সমান বলেও মন্তব্য করেন তিনি। শেষ পর্যন্ত ফর্মে থেকে নিজের ক্লাবে থাকবেন কুনহা, নাকি বেতন ও লাইমলাইটের বিলাশে অন্য ক্লাবে যাবেন তা অনেকটা জানা যাবে আগামী শীতকালীন ট্রান্সফার শেষেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here