Homeক্রিকেটটি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত! নতুন অধিনায়ক হচ্ছেন কে ?

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত! নতুন অধিনায়ক হচ্ছেন কে ?

- Advertisement -spot_img

সমালোচনার মুখে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানান, তিনি কোনো ফরম্যাটেই আর অধিনায়কত্ব করতে চান না। কিন্তু বিসিবি তাকে ছাড়তে চায়নি। আসলে শান্তর নেতৃত্বে দল তো সাফল্যও পেয়েছে।

অবশেষে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে, তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায়, টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও।

বর্তমানে নাজমুল শান্ত ব্যস্ত আছেন বিপিএল দল ফরচুন বরিশালের হয়ে। নভেম্বরে আফগানিস্তান সিরিজে কুঁচকির ইনজুরির পর মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এনসিএল টি-টোয়েন্টি আর বিপিএল দিয়েই নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট করে তোলার মিশনে আছেন বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তিনি।

তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে। আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে শান্ত বাংলাদেশের অধিনায়ক থাকছেন না। তাহলে অধিনায়ক কে হবেন?

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here