লিওনেল মেসি! ফুটবলকে কি দেননি তিনি?একজন খেলোয়াড় যা কিছু পারে সাধারনদের বাহিরে গিয়ে তার চেয়ে বেশি দিয়েছেন এই আর্জেন্টাইন!
সেখানে আর্জেন্টিনার এই কিংবদন্তিকেও সমানে সমান ফিরিয়ে দিয়েছে বিশ্ব ফুটবক।সর্বজয়ী মেসিকে তাই এবার সম্মানিত করতে পারাই যেন সম্মানের।আর সেটিই করছে আমেরিকা!যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে লিওনেল মেসিকে।
শনিবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মেসির হাতে এই পুরস্কার তুলে দিচ্ছেন জো বাইডেন।
প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম হিসেবে বিবেচিত এই পুরস্কার সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানবকল্যাণে অনন্য অবদানের জন্য প্রদান করা হয়। মেসিসহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
মেসির এই সম্মাননা প্রাপ্তি প্রমাণ করে যে তিনি শুধু একজন ক্রীড়াবিদ নন, বরং বিশ্বব্যাপী অনুপ্রেরণার প্রতীক। ফুটবলের মাঠে তার অর্জন যেমন অসামান্য, তেমনি মাঠের বাইরেও তার জনপ্রিয়তা, সামাজিক কার্যক্রম ও প্রভাব তাকে আরও উচ্চতায় নিয়ে গেছে।
নানা সময়ে বড় বড় ব্যাক্তিরা এই পুরষ্কার পেয়েছেন যেমন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
পরোপকারী ও বিনিয়োগকারী হিসেবে জর্জ সোরাস
প্রকৃতিবিদ ও প্রাণিবিজ্ঞানী জেন গুডল।
এছাড়াও বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ম্যাজিক জনসন,চলচ্চিত্র তারকা
ডেনজেল ওয়াশিংটন এই পুরষ্কার পেয়েছেন।
খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার রালফ লরেন,মিডিয়া ব্যক্তিত্ব
অ্যানা উইন্টোর ছাড়াও বিল নাই, বোনো
মাইকেল জে. ফক্স এই পুরষ্কার পেয়েছেন
এ ছাড়া প্রয়াত কিছু বিশিষ্ট ব্যক্তিকেও মরণোত্তর এই সম্মাননা প্রদান করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন রবার্ট এফ. কেনেডি, অ্যাশটন কার্টার ও ফ্যানি লু হ্যামার।
লিওনেল মেসি বর্তমানে খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।মহাদেশের বাহিরের এক ফুটবলার হয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়া লিওনেল মেদিকে নিসন্দেহে আরো সম্মানিত করবে।




